মুক্তি পেল 'রাজি'র টাইটেল ট্র্যাক, অরিজিতের কণ্ঠ ফের মুগ্ধ করতে বাধ্য

কাশ্মীরের মেয়ে সেহমত। সীমান্ত পার করে সে দেশের হয়ে এক অনন্য লড়াই করতে পৌঁছে গিয়েছিল পাকিস্তানে। পাকিস্তানের সেনা অফিসারের স্ত্রী হিসাবে সেহমত পরিচিতি পেলেও , আসলে সে ছিল ভারতীয় মহিলা গুপ্তচর।

কাশ্মীরের মেয়ে সেহমত। সীমান্ত পার করে সে দেশের হয়ে এক অনন্য লড়াই করতে পৌঁছে গিয়েছিল পাকিস্তানে। পাকিস্তানের সেনা অফিসারের স্ত্রী হিসাবে সেহমত পরিচিতি পেলেও , আসলে সে ছিল ভারতীয় মহিলা গুপ্তচর। আর গুপ্তচর সেহমতের সেই দুঃসাহসিক ঘটনাই তুলে ধরছে মেঘলা গুলজার পরিচালিত 'রাজি'।

মুক্তি পেল রাজির টাইটেল ট্র্যাক, অরিজিতের কণ্ঠ ফের মুগ্ধ করতে বাধ্য

আলিয়া ভাট এই ছবিতে সেহমতের ভূমিকায় অভিনয় করেছেন। কিন্তু কাশ্মীরের এক ফুলের মত মিষ্টি মেয়ে সেহমত কেন স্বাভাবিক জীবন ছেড়ে গোলা-বরুদ-অস্ত্রকে সঙ্গী করে নিতে 'রাজি' হলেন, সে প্রশ্নের উত্তর দিয়েছে এই ছবির টাইটেল ট্র্যাক।য একজন সন্তান হিসেবে, একজন স্ত্রী হিসেবে তথা একজন নাগরিক এবং গুপ্তচর হিসাবে সেহমত এক অসম লড়াইের মধ্য়ে পড়ে যায়। কেমন ছিল সেই লড়াই। তার খানিকটা ঝলক দিল ছবির গান।

'রাজি'র ট্রেলার মুক্তি পেয়েছে আগেই। ছবির অসামান্য কিছু শট এই ছবির ট্রেলারে ধরা পড়েছে। যে ট্রেলার মুক্তি পেয়েছে আজ। গুলজার কন্যা মেঘনা গুলজার পরিচালিত এই ছবি কাশ্মীরের পটভূমিতে তৈরি। ছবির প্রযোজনা করেছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন। নারীকেন্দ্রিক এই ছবিতে আলিয়ার সঙ্গে অভিনয় করেছেন ভিকি কৌশল। 'রাজি' মূলত একজন এমন মহিলার গল্প যাকে পরিস্থিতির স্বীকার হয়ে হতে হয়েছে কারোর স্ত্রী, পেশার তাগিদে হতে হয়েছে যোগ্য কর্মী, সম্পর্কের তাগিদে হতে হয়েছে যোগ্য সন্তান। আর এই কাশ্মীরী গুপ্তচর মেয়েটির সঙ্গে পাকিস্তানি সেনা অফিসারের বিয়ে নিয়েই ছবি 'রাজি' ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+