জন্মদিনে আলিয়াকে চমকপ্রদ শুভেচ্ছাবার্তা করনের, প্রকাশিত নায়িকার নয়া 'লুক'
বৃহস্পতিবার ১৫ মার্চ আলিয়া ভাটের জন্মদিনের দিন সকাল থেকেই একরাশ শুভেচ্ছাবার্তা উপচে পড়ছে তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে । বলিউডের ব্যস্ততম এই নায়িকার হাতে এখন এক রাশ প্রোজেক্ট।
বৃহস্পতিবার ১৫ মার্চ আলিয়া ভাটের জন্মদিনের দিন সকাল থেকেই একরাশ শুভেচ্ছাবার্তা উপচে পড়ছে তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে । বলিউডের ব্যস্ততম এই নায়িকার হাতে এখন একরাশ প্রোজেক্ট। আয়ান মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র' ও মেঘনা গুলজারের 'রাজি' ছবিতে তাঁকে দেখা যাবে।

এদিন , সকালে আলিয়ার জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। শুভেচ্ছা জানান পরিচালক করন জোহারও। আর করনের শুভেচ্ছাবার্তাতেই ছিল চমক। করনের ধর্মা প্রোডাকশনের প্রযোজিত ছবি 'রাজি'-তে আলিয়ার লুক প্রথমবারের জন্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন করন। উল্লেখ্য, এই ছবিতে আলিয়ার সহ অভিনেতা 'মাসান' খ্যাত ভিকি কৌশল।
On Alia’s 25th Birthday, here’s her look from RAAZI. Happy Birthday Alia Bhatt! @aliaa08 @meghnagulzar @dharmamovies @JungleePictures @apoorvamehta18 pic.twitter.com/DkcgcEBbA6
— Karan Johar (@karanjohar) March 15, 2018
আলিয়া নিজেও এদিন ইনস্টাগ্রামে 'রাজি' ছবিতে তাঁর অভিনয় দৃশ্যের ছবি পোস্ট করেন।
A post shared by Alia ✨⭐️ (@aliaabhatt) on
হরিন্দার সিক্কার উপন্যাস 'সহমত' অবলম্বনে তৈরি হচ্ছে 'রাজি' ছবিটি। এই ফিল্মটি পরিচালনা করছেন গুলজার কন্যা মেঘনা। তিনিও এদিন আলিয়াকে শুভেচ্ছা জানিয়ে ছবির পোস্টার টুইট করেছেন।
Counting down.#raazi pic.twitter.com/ljPcEf73js
— Meghna Gulzar (@meghnagulzar) January 31, 2018
ছবিতে এক কাশ্মীরি মহিলার সঙ্গে ভারতীয় সেনা আধিকারিকের বিয়ে ও প্রেম দেখানো হয়েছে। আরসেই বিয়ে ও প্রেমকে কেন্দ্র করে ঘটে যাওয়া নানা ঘটনা এই ছবির পরতে পরতে চমক এনে দেবে বলে দাবি নির্মাতাদের।












Click it and Unblock the Notifications