মহেন্দ্র সিং ধোনির সঙ্গে নিজের সম্পর্ক ও ব্রেক-আপের গল্প শোনালেন অভিনেত্রী রাই লক্ষ্মী
মহেন্দ্র সিং ধোনির সঙ্গে নিজের সম্পর্ক ও ব্রেক-আপের গল্প শোনালেন অভিনেত্রী রাই লক্ষ্মী
ক্রিকেটের ময়দান আর ফিল্মি দুনিয়া, এই দুয়ের মধ্যে সম্পর্ক বরাবরই পাকাপোক্ত। শর্মিলা ঠাকুর - মনসুর আলি খান পতৌদি, মহম্মদ আজহারউদ্দিন - সঙ্গীতা বিজলানি, বা এখনকার বিরাট কোহলি - অনুষ্কা শর্মা, যুবরাজ সািং - হেজল কিচ, উদাহরণ আছে বিস্তর। তবে এমন অনেক সম্পর্ক আছে যেগুলি প্রেম থেকে পরিণতি পর্যন্ত পৌঁছয়নি। তেমনই একটি হল প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আর দক্ষিণী অভিনেত্রী রাই লক্ষ্মীর সম্পর্ক। অবশ্য তাঁরা যে ডেট করেছেন তা নিয়ে প্রকাশ্যে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি কাউকেই। তবে বিনোদন দুনিয়ার অলিগলিতে কান পাতলেই শোনা যেত এই দুজনের প্রেম কাহিনি, যা কোনও বলিউড সিনেমার থেকে কম আকর্ষণীয় নয়।

ক্যাপ্টেন কুলের প্রেম ও সম্পর্ক
টিম ইন্ডিয়ার প্রাক্তন স্কিপার এম এস ধোনির সঙ্গে 'বিগ বস তামিল' খ্যাত মডেল অভিনেত্রী রাই লক্ষ্মীর প্রেম নিয়ে গুজব ছড়িয়েছিল বেশ কয়েক বছর আগে। এমনকি ২০০৮ সাল নাগাদ আই পি এলের পার্টিতেও একসঙ্গে দেখা গিয়েছিল এই জুটিকে। অবশ্য দুজনের মধ্যে কেউই প্রকাশ্যে খুব একটা কথা বলেননি এই নিয়ে। তবে যা রটে তা কিছুটা সত্যি বটে, এই প্রবাদে এবার শিলমোহর লাগালেন খোদ রাই। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন তাঁদের প্রেম আর বিচ্ছেদের কাহিনী।

ব্রেক-আপ প্রসঙ্গে লক্ষ্মী
বেশ কিছুদিন সম্পর্কে থাকার পরেই দুজনে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। " মাহির সঙ্গে আমার সম্পর্ক এমন একটা মাত্রার মত ছিল, যেটা বেশিদূর এগোতে পারেনি। তবে উনি একজন অসাধারণ ব্যাক্তিত্ব। মানুষ হেসেবে খুব দ্বায়িত্ববান" বলেন লক্ষ্মী। তবে এর সঙ্গেই তিনি বলেন, প্রেম না টিকলেও আজও একে অপরকে অত্যন্ত শ্রদ্ধা করেন তাঁরা। পাশাপাশি তিনি যথেষ্ট অবাক যে এতদিন পরেও সবাই এই রিলেশন নিয়ে চর্চা করে।

'দ্যা আনটোল্ড স্টোরি'
মহেন্দ্র সিং ধোনির লাইফ আর লাভস্টোরি নিয়ে সবার মধ্যে উৎসাহের অন্ত নেই। সাক্ষীর সঙ্গে তাঁর বিয়ের আগে বলিউড তারকা দীপিকা পাদুকোনের সঙ্গেও তাঁর সম্পর্ক নিয়ে বহু জল্পনা হয়েছে। অবশ্য সেসবে কখনোই গা ভাসাননি ক্যাপ্টেন কুল। বরং বরাবরই তাঁর ফোকাস থেকেছে হেলিকপ্টার শটে। তবে এবার লক্ষ্মীর কথায় উঠে এল মাহির জীবনের না বলা কিছু কথা।
বর্তমানে অবশ্য স্ত্রী সাক্ষী আর কন্যা জীবাকে নিয়ে ভরা সংসার রাঁচির সুপারম্যানের। আপাতত তিনি কমার্শিয়াল ক্রিকেটকে বিদায় জানিয়ে চুটিয়ে উপভোগ করছেন নিজের অবসর সময়।












Click it and Unblock the Notifications