কবিগুরুর 'কৃষ্ণকলির' কথা কে না জানে, কিন্তু সুদানের এই কৃষ্ণকলি এখন ভাইরাল ইন্টারনেটে
এক সময়ে শোনা গিয়েছিল বলিউডের এক উঠতি গায়িকার গায়ের রঙ কালো হওয়ায়, তাঁকে প্রেমে প্রত্যাখ্যাত হতে হয়। উপরুন্ত কালো বলে খোঁটা দিতে ছাড়েনি গায়িকার পছন্দের মানুষটি ।
এক সময়ে শোনা গিয়েছিল বলিউডের এক উঠতি গায়িকার গায়ের রঙ কালো হওয়ায়, তাঁকে প্রেমে প্রত্যাখ্যাত হতে হয়। উপরুন্ত কালো বলে খোঁটা দিতে ছাড়েনি গায়িকার পছন্দের মানুষটি । 'কৃষ্ণকলির' মায়ায় মোহময় হওয়ার ক্ষমতা হয়তো সব পুরুষের থাকেনা! তবে এখন কৃষ্ণবর্ণের সুন্দরী মডেলই হরণ করে চলেছেন একর পর এক পুরুষ হৃদয়। কৃষ্ণাঙ্গ মডেল নেয়াকিম গাটচিউ এখন সোশ্যাল মিডিয়ার লেটেস্ট সেনসেন।
দক্ষিণ সুদানের ২৪ বছর বয়সী এই মডেল, সদর্পে নিজের কৃষ্ণবর্ণকে তুলে ধরে , এই মুহুর্তে র হটেস্ট মডেল। কিছুদিন আগেই ইনস্তাগ্রামে নিজের ছবিপোস্ট করে সোশ্যাল মিডিয়ায় সারা ফেলে দেন তিনি। নেয়াকিম শুধু সুন্দরী নয়, সাহসী-সুন্দরীও বটে।

কৃষ্ণাঙ্গকে সৌন্দর্যের আওতায় না রাখার যে পুরনো রীতি ছিল , তার দিন বদল বোধ হয় শুরু হল নোয়াকিমের মতো সুন্দরীদের হাত ধরে। শুধুমাত্র বর্ণের ভিত্তিতে মানুষের সৌন্দর্য মাপার দিন এভাবেই শেষ করে দিতে চলেছেন নেয়াকিমরা। যদিও কালো হওয়ার কারণে বার বাহর নোয়াকিমকে শুনতে হয়েছে নানা কথা, সহ্য করেছে নানা টিটকিরি। আর এই সমস্ত পরিস্থিতিকে হেসে উড়িয়ে দিয়েছেন নোয়াকিম।












Click it and Unblock the Notifications