কঙ্গনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টায় চিনের কেউ কি জড়িত ! বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর
অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এবার নতুন এক অভিযোগ তুলেই ফের খবরের শিরোনাম কাড়লেন। এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লিখেছেন, চিন থেকে সম্ভবত কেউ একজন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করছেন। কঙ্গনার এই তোলপাড় করা অভিযোগে রীতিমতো তোলপাড় বলিউড। যেখানে চিনের সঙ্গে প্রবল সংঘাতের রাস্তায় গিয়েছে ভারত। গত ২০২০ সালের ৫ মে ভারতের দিকে লাদাখের পথে আগ্রাসন দেখায় চিন। সেই জায়গায় এদিন কঙ্গনার অ্যাকাউন্ট ঘিরে অভিযোগ ও চিনা হ্যাকারের সম্পর্কে নয়া দাবি, ঘিরে বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ দিকে গিয়েছে।

কঙ্গনা নিজের পোস্টে লেখেন, গতরাতে তিনি একটি ইনস্টাগ্রাম অ্যালার্ট পান। কঙ্গনার দাবি, সেই ব্যক্তি চিনে বসে তাঁর অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করছিলেন। এদিকে, যে অ্যালার্ট কঙ্গনার ফোনে রাতে আসে, তা মুহূর্তে উড়ে যায়। এখানেই শেষ নয়। কঙ্গনার দাবি, অদ্ভূতভাবে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে রাখা কালিবান বিরোধী সমস্ত পোস্ট হু হু করে উড়ে যেতে থাকে। এদিকে সকালে এমন এক ঘটনায় রীতিমতো তাজ্জব হয়ে যান কঙ্গনা। বলিউডের কুইন তখনই অকটি ইনস্টাগ্রাাম পোস্টে একথা জানান। মূলত, বর্তমানে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহল সোশ্যাল মিডিয়ায় নানান মন্তব্য করছে। যদিও ফেসবুক জানিয়েছে, তালিবানকে তারা সন্ত্রাসী সংগঠন হিসাবে দেখে। ফলে ফেসবুকে যেন তালিবানের সপক্ষে কোনও পোস্ট না থাকে। তালিবানের সপক্ষে থাকা সমস্ত পোস্ট নিষিদ্ধ ঘোষিত হয়েছে ফেসবুকে।
এদিকে, কঙ্গনার দাবি এই ঘটনার পরই তাঁক অ্যাকাউন্ট ডিসঅ্যাবেল্ড করে দেওয়া হয়। এরপর তিনি ইনস্টাগ্রামে র হেল্পলাইনে গিয়ে ফোন করেন। এরপর তিনি যখনই কিছু লিখতে চান ,তখনই তাঁকে ইন্সটাগ্রামে লিখতে দেওয়া হচ্ছিল না বলে দাবি করেছেন কঙ্গনা। গোটা ঘটনাকে বড় আন্তর্জাতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন বলিউডের 'মনিকর্ণিকা'। এরপর তিনি বোন রঙ্গোলির ফোন থেকে তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট খোলার চেষ্টা করলে , অ্যাকাউন্টটি খোলে। কঙ্গনা নিজের পোস্টে বারবার দাবি করেছেন গোটা বিষয়টিই একটি বড় আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ।এর আগে কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয়ে যায়। সেখানে কঙ্গনা বেশ কয়েকটি আপত্তিকর মন্তব্য করে পোস্ট করেন বলে সাসপেন্ড হয় বলে জানা গিয়েছে। মূলত, ফিল্মের দুনিয়া ঘিরে কঙ্গনার নাম শিরোনামে আসা ছাড়াও একাধিক বিতর্কে বর্তমানে জড়িয়ে গিয়েছেন তিনি। একাধিক আইনি মামলা সহ বহু ক্ষেত্রে মুখ খুলে কঙ্গনা কেড়েছেন খবরের শিরোনাম। এদিকে, সোশ্যাল মিডিয়া ঘিরে কঙ্গনার অকাধিক অস্বস্তির মধ্যেই সুখবর হল, আগামী দিনে তিনি প্রযোজক হিসাবে 'টিকু ওয়েডস শেরু' ছবিকে ডিজিটাল প্ল্যাটফর্মে আনতে চলেছেন।












Click it and Unblock the Notifications