Pushpa 2: তৃতীয় দিনেও রেকর্ড ঝাঁপ পুষ্পা ২: দ্য রুল-এর, আগামী দিনেও তৈরি হতে চলেছে নতুন ইতিহাস

দেখতে দেখতে পুষ্পা ২ এর ৩ দিন পার। বক্স অফিস গুলিতে এখন কান পাতলেই শোনা যাচ্ছে 'পুষ্পা পুষ্পা' ধ্বনি। পুষ্পা জ্বরে কাবু জেন ওয়াই। প্রথম দিনই আয়ের নিরীখে শাহরুখ খানের 'জওয়ান'-এর রেকর্ড ভেঙে দিয়েছিল পুষ্পা ২। প্রথম দিনই তাঁদের নেট আয় ছিল ১৭০ কোটির বেশি। আর তিনদিনে সেই আয় বেড়েছে অনেকটাই।

বক্স অফিস কালেকশনে বেশ ভালোই দৌড় দিচ্ছে সুকুমার, আল্লু অর্জুন, রশ্মিকা মান্দান্না এবং ফাহাদ ফাসিল-অভিনীত 'পুষ্পা ২: দ্য রুল'। একটি দুর্দান্ত উদ্বোধনী দিন দেখেছেন তারা। তবে বক্স অফিসে দ্বিতীয় দিনটি খুব একটা ভালো ছিল না বলেই মনে করছেন অনেকেই। তবুও তা সত্ত্বেও, ফিল্মটির টিম অনুসারে, সিনেমাটি বিশ্বব্যাপী ৫০০ কোটিরও বেশি আয় করেছে। আর এই তিনদিনেই প্রথম পার্ট 'পুষ্পা: দ্য রাইজ'-এর কালেকশন অতিক্রম করেছে পুষ্পা ২।

pushpa 2

Sacnilk.com এর মতে, তৃতীয় দিনে, 'পুষ্পা ২: দ্য রুল' প্রায় ৩৮৩ কোটি টাকা আয় করেছে। ওয়েবসাইট অনুসারে, Pushpa 2: The Rule গত ৪ ডিসেম্বর ভারতে তাঁদের প্রিমিয়ার শো প্রথম দেখায়। আর সেই দিনই অর্থাৎ ওই প্রিমিয়ার দেখতে গিয়ে পুষ্পার টিমের উপার্জন হয় ১০.৬৫ কোটি টাকা। তারপর তার প্রথম দিনে ১৬৪.৫ কোটি টাকা কালেকশন হয়। প্রথম শুক্রবার ৯৩.৮ কোটি টাকা সংগ্রহ করা হয়। সংগ্রহের মাত্রা অনুযায়ী, ৪২.৮৯ শতাংশ হ্রাস থাকা সত্ত্বেও, ছবিটি শুক্রবার ভাল ব্যবসা করতে সক্ষম হয়েছে।

শনিবার, ছবিটি ভারতে প্রায় ১১৫.৫৮ কোটি টাকা আয় করে। যদিও শনিবারের শেষ নাগাদ ছবিটি কতটা সংগ্রহ করেছে তা এখনও জানা যায়নি। তবে শনিবারের বিকেলের শো পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী, মোট ৩৭৯.২৮ কোটি টাকা উপার্জন করেছে তারা।

  • দিন ০+১ - ১০.৬৫ কোটি + ১৬৪.৫ কোটি টাকা
  • দিন ২ - ৯৩.৮ কোটি টাকা
  • দিন ৩ - ১১০.৫৮ কোটি টাকা (আনুমানিক)
  • মোট - ৩৮৩ কোটি টাকা

পুষ্পা ২: দ্য রুল ভারতীয় বক্স অফিসে রেকর্ড ভেঙে দিয়েছে। এটি এসএস রাজামৌলির RRR-কে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করে নিয়েছে ইতিমধ্যেই। যেকোনো ভারতীয় চলচ্চিত্রের জন্য সবচেয়ে বড় ওপেনিং হয়ে উঠেছে এটি। এটি অ্যাটলির 'জওয়ান'কেও ছাপিয়ে গেছে। একই দিনে দুটি ভাষায় ৫০ কোটিরও বেশি আয় করা সিনেমা হওয়ার জন্য 'পুষ্পা ২' ইতিমধ্যেই প্রথম স্থান অধিকার করেছে।

বিশেষজ্ঞদের মতে, মাত্র তিনদিনেই যদি 'পুষ্পা ২' এতো গুলো রেকর্ড ব্রেক করে, তাহলে আগামী দিনে এই ছবি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি সহ বাকি ইন্ডাস্ট্রি গুলিকেও লাভের মুখ দেখাবে, যা তৈরি করবে আরও এক নতুন মাইলফলক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+