Pushpa 2: পুষ্পা ২ ঠিক কবে মুক্তি পাচ্ছে? মুক্তির দিন নিয়ে বিভ্রান্তি অবশেষে কাটালেন নির্মাতারাই
টলিউড স্টার আল্লু অর্জুনের বহু প্রতীক্ষিত সিনেমা পুষ্পা ২ এর অপেক্ষায় সিনেমাপ্রেমীরা বহুদিন ধরে দিন গুনছেন। অপেক্ষা আর কয়েক দিনের। কারণ ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে সিনেমাটি মুক্তি পেতে চলেছে। সিনেমাটি পুষ্পা- দ্য রাইস সিনেমার সিকুয়েল।
সিনেমায় আল্লু অর্জুনের পাশাপাশি মুখ্য চরিত্রে দেখা যাবে রশ্মিকা মন্দানাকেও। তাঁকে নিয়েও সিনেমা প্রেমীদের আগ্রহের শেষ নেই। ফলে সবমিলিয়ে এই জুটিকে ফের একবার বড় পর্দায় দেখতে মুখিয়ে আছেন সিনেপ্রেমীরা।

পরিচালক সুকুমারের নির্দেশনায় তৈরি পুষ্পার সিকুয়েল নিয়ে ইতিমধ্যেই প্রত্যাশার পারদ চরমে। যেভাবে আল্লু অর্জুনকে এই সিনেমার কিছু দৃশ্যে দেখা গিয়েছে, তা দেখে উন্মাদনা আরও চরমে উঠেছে। তবে সিনেমাটি ঠিক কবে মুক্তি পাবে তা নিয়ে একটি বিভ্রান্তি রয়েছে ভক্তদের মধ্যে। ৬ ডিসেম্বর শুক্রবার, সেদিন সিনেমাটি মুক্তি পাবে, নাকি তার আগের দিন ৫ তারিখ সিনেমাটি মুক্তি পাবে, তা নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম।
তবে নির্মাতাদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে সিনেমাটি পাঁচ ডিসেম্বর বৃহস্পতিবার মুক্তি পাবে। ফলে আর এই নিয়ে বিভ্রান্তির জায়গা রইল না। এই মুহূর্তে জোরদার প্রমোশন চলছে সিনেমার। এখন অপেক্ষা শুধু আল্লু অর্জুনকে পুষ্পা রূপে বড়পর্দায় দেখার।
উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল পুষ্পার প্রথম ভাগ। প্রায় চারশো কোটি টাকার ব্যবসা করেছিল সিনেমাটি। বিভিন্ন ভাষাতেও ডাবিং করে সফল হয় সিনেমাটি। এই নতুন সিকুয়েলটিও নানা ভাষায় দেশের বিভিন্ন রাজ্যের সিনেমাহলে দেখানো হবে। এখন দেখার পার্ট ২ প্রথম পুষ্পাকে ছাপিয়ে যেতে পারে কিনা।












Click it and Unblock the Notifications