Pushpa 2: মাত্র ৭ দিনেই ১ হাজারের ক্লাবে পুষ্পা ২!

সাধারণত কথায় বলে যার শেষ ভালো, তার সব ভালো। কিন্তু যার শুরুই ভালো তার ক্ষেত্রে কি হয়? আসলে তার ক্ষেত্রে হয় 'খুব ভালো'। যেমনটা এই মুহুর্তে হচ্ছে 'পুষ্পা ২'-এর সাথে। এই ছবির কলাকুশলীরা এখন প্রতিটা মুহুর্ত এই 'খুব ভালো'কে উপভোগ করছেন। কেননা তাঁদের ছবি একের পর এক রেকর্ড ব্রেক করছে। অন্যান্য ছবিকে তো পিছনে ফেলছেই একই সাথে নিজের রেকর্ড নিজেই ব্রেক করছে 'পুষ্পা ২'।

আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দান্না অভিনীত 'পুষ্পা ২: দ্য রুল' আবারও বক্স অফিসে ঝড় তুলেছে। প্রতিদিনই কোনো না কোনো রেকর্ড নিজের নামে করছে ছবিটি। প্রথম দিন থেকে আয়ের দিক থেকে ছবিটি যে গতিতে চলছিল তা এখনও বজায় রেখেছে পুষ্পা। আর যেমনটা মনে করা হয়েছিল যে এক সপ্তাহের মধ্যে ১০০০ কোটির গন্ডি ছুঁয়ে ফেলবে, এবার বাস্তবে তেমনটাই হল।

Pushpa 2

প্রথম দিনে এই ছবির আয় ছিল ১৬৪ কোটি টাকা। এরপর দ্বিতীয় দিনে 'পুষ্পা ২'-এর আয় কিছুটা কমে গেলেও পরের দিনগুলিতে তা দ্রুত হারে বৃদ্ধি পায়। একে তো ছিল সপ্তাহের শেষ, আর তার ওপর দীর্ঘদিনের প্রতীক্ষিত ছবির মুক্তি, স্বাভাবিক ভাবেই মনে করা হচ্ছিল শনি ও রবিবার ধামাকা দেখাবে পুষ্পা। আর বাস্তবেও তেমনটা ঘটে। গত বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ মাত্র এই ৬ দিনে ৯৫০ কোটি টাকা আয় করে ফেলেছে সুকুমার পরিচালিত এই ছবি।

যার মধ্যে, দেশজুড়ে আয় ৮৮০ কোটি টাকা এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজার মিলিয়ে আরও ৬০ কোটি টাকা উপার্জন করেছে পুষ্পার সিক্যুয়েল। তাতেই বিশেষজ্ঞরা মনে করছে, সাত দিন শেষ হলে এই মাত্রা হাজারের গন্ডি ছুঁয়ে ফেলবে।

দু'দিন আগেই বিশ্বব্যাপী সংগ্রহ সম্পর্কে কথা বলতে গিয়ে, স্যাকনিল্ক জানায়, প্যান ইন্ডিয়ার সিক্যুয়েলটি ৮০০ কোটি টাকা স্পর্শ করার জন্য দ্রুততম ভারতীয় চলচ্চিত্র হয়ে উঠেছে। Pushpa 2 গ্লোবাল বক্স অফিসে মাত্র চার দিনে ৮০০ কোটি টাকা আয় করেছে। আর তাতেই বিশ্বরেকর্ড গড়েছে ছবিটি। এবার তো হাজারের গন্ডি পেরলে এ এক আলাদায় মার্জিন তৈরি করে ফেলবে ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+