Pushpa 2: ১০ দিনে ১১০০ কোটির কাছাকাছি ‘পুষ্পা ২’, অভিনেতার একদিনের হাজতবাস থামাতে পারলো না ছবির দৌড়
হাজতে কাটিয়েছেন একদিন, কিন্তু তাতেই ফ্যানেরা চ্যালেঞ্জ নিয়েছিল যে ১০০০ কোটির গন্ডি কেন এবার তারা সুপারস্টারের জন্যে ২০০০ কোটির গন্ডি ছাড়াবে। ফ্যানেরা কিন্তু সেই কথাও রাখছে। আল্লু অর্জুনের একদিনের হাজতবাস, যেন খানিকটা সাপে বরই হল 'পুষ্পা ২'-এর জন্যে। কেননা ছবির ১০ দিন পেরিয়ে গেলেও তার উত্তেজনা কমেনি এতোটুকুও। চড়চড়িয়ে বাড়ছে 'পুষ্পা ২: দ্য রুল' সিনেমার আয়। বিশেষ করে দেশে এর প্রভাব পড়েছে সবচেয়ে বেশি।
পুষ্পার সিক্যুয়েল শুধুমাত্র ভারত থেকেই এই ১০ দিনে ৮২২ কোটি টাকা আয় করেছে। এর মধ্যে শুধু হিন্দি ভাষার ডাবিং ৫০০ কোটি ছাড়িয়েছে। শনিবারের হিসেবে সারা বিশ্বের ছবির আয় ১০৬৭ কোটি টাকা ছাড়িয়েছে। অর্থাৎ ১১০০ কোটির মাইলস্টোন ছোঁয়া এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। শোনা গিয়েছে, আল্লুর গ্রেফতারির পর ছবির আয় ৭১ শতাংশ বেড়ে গিয়েছে।

প্রথম দিনে এই ছবির আয় ছিল ১৬৪ কোটি টাকা। এরপর দ্বিতীয় দিনে 'পুষ্পা ২'-এর আয় কিছুটা কমে গেলেও পরের দিনগুলিতে তা দ্রুত হারে বৃদ্ধি পায়। একে তো ছিল সপ্তাহের শেষ, আর তার ওপর দীর্ঘদিনের প্রতীক্ষিত ছবির মুক্তি, স্বাভাবিক ভাবেই মনে করা হচ্ছিল গত শনি ও রবিবার ধামাকা দেখাবে পুষ্পা। আর বাস্তবেও তেমনটা ঘটে। গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ মাত্র ওই ৬ দিনে ৯৫০ কোটি টাকা আয় করে ফেলে সুকুমার পরিচালিত এই ছবি। আর তারপর এই সপ্তাহের শুক্রবার, সকলে জোর ধাক্কা খান অভিনেতার গ্রেফতারে। সেদিন হল গুলি প্রায় ফাঁকা ছিল বলেই মনে করা হচ্ছে।
কিন্তু ভিড়ের ধাক্কা লাগে শনিবার আসতেই। অভিনেতার মুক্তি আনন্দ ফ্যানেরা ভাগ করে নেন সিনেমা দেখে। তাতেই পুষ্পা ২-এর বাজার এতোটা চড়চড়িয়ে বৃদ্ধি পায়।
অন্যদিকে, পুষ্পা ২ প্রিমিয়ারের দিন পদপিষ্টে এক মহিলার মৃত্যুর ঘটনায় গত ১৩ ডিসেম্বর হায়দরাবাদের পুলিশ গ্রেফতার করে অভিনেতাকে। যা নিয়ে গোটা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। তবে বিকেল হতেই জামিন পেয়ে যান আল্লু অর্জুন। কিন্তু জামিনের পেপার থানায় না আসায় একদিন জেলেই কাটাতে হয় পুষ্পাকে। পরের দিনই অবশ্য তিনি ছাড়া পান। তা নিয়েও কম উত্তাপ ছড়ায়নি হায়দরাবাদের বুকে। তবে এবার এই সবের ওষুধের কাজ করেছে পুষ্পা ২-এর আর্থিক সাফল্য।












Click it and Unblock the Notifications