Pushpa 2: বিদেশের বাজারে রেকর্ডের বন্যা আল্লু অর্জুনের পুষ্পা ২ এর
পুষ্পা ২: দ্য রুল-এ অভিনয় করেছেন আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা এবং ফাহাদ ফাসিল। আগামী সপ্তাহে ৫ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সিনেমাটি। বহু প্রতীক্ষিত এই সিনেমাটিকে ইতিমধ্যেই বেশ কয়েকজন বাণিজ্য বিশ্লেষক 'মেগা ব্লকবাস্টার' হিসেবে ঘোষণা করেছেন। থিয়েট্রিক্যাল মুক্তির অনেক আগেই সিনেমাটি হিটের তকমা পেয়ে গিয়েছে। কয়েক মাস আগে, পুষ্পা ২-এর ডিজিটাল এবং স্যাটেলাইট স্বত্ত্বের চুক্তিও শিরোনামে এসেছিল। কারণ এটি এখন পর্যন্ত কোনো চলচ্চিত্রের জন্য তা সর্বোচ্চ ছিল। থিয়েট্রিক্যাল দিক থেকেও, এই সিনেমাটি বেশ কয়েকটি বক্স অফিস রেকর্ড ভাঙবে বলে আশা করা হচ্ছে।
জানা গিয়েছে, শুধুমাত্র প্রথম দিনের প্রি-সেলসের নিরিখে বিদেশি বাজারে সিনেমাটি ইতিমধ্যেই ২ মিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। উত্তর আমেরিকায়, উদ্বোধনী দিনের প্রি-সেলস ১.৮০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি, যার মধ্যে শুধুমাত্র প্রিমিয়ারের থেকে এসেছে ১.৬ মিলিয়ন মার্কিন ডলার। উত্তর আমেরিকায় মোট অগ্রিম বুকিং (সব দিন মিলিয়ে) ২ মিলিয়ন ডলার অতিক্রম করেছে। ভারতীয় সিনেমার নিরিখে এই রেকর্ড সবচেয়ে দ্রুততম বলে জানা গিয়েছে। যদিও মুক্তির প্রায় এক সপ্তাহ এখনও বাকি।

রিপোর্টে আরও বলা হয়েছে যে উত্তর আমেরিকার বাইরে, পুষ্পা ২ যুক্তরাজ্যে উদ্বোধনী দিনের জন্য ২৩০,০০০ মার্কিন ডলারের বেশি অগ্রিম বিক্রি করেছে। মধ্যপ্রাচ্যে বুকিং প্রায় ৮০,০০০ মার্কিন ডলার এবং অস্ট্রেলিয়া ও অন্যান্য বাজারের বিক্রি এখন পর্যন্ত ২১৫,০০০ মার্কিন ডলার। সিনেমাটির প্রথম দিনের জন্য মোট বিদেশি প্রি-সেলস প্রায় ২.৩০ মিলিয়ন মার্কিন ডলারে (১৯.৫০ কোটি টাকা) পৌঁছে গিয়েছে এখনই।
আশা করা হচ্ছে, পুষ্পা ২-এর জন্য ৫০ কোটি টাকার ওপেনিং হবে। যা আল্লু অর্জুন অভিনীত সিনেমার মধ্যে সবচেয়ে বড় হতে চলেছে। শুধু উত্তর আমেরিকাতেই ৩ মিলিয়ন মার্কিন ডলারের ওপেনিং হতে চলেছে যা ভারতীয় সিনেমার মধ্যে অন্যতম বড় রেকর্ড হতে চলেছে।
কেন্দ্রীয় চলচ্চিত্র শংসাপত্র বোর্ড (CBFC) পুষ্পা ২: দ্য রুলকে সিনেমাটির সংলাপে তিনটি ছোট পরিবর্তন এবং কিছু দৃশ্য পরিবর্তনের নির্দেশ দিয়েছে। এখন দেখার মুক্তির পরে পুষ্পার দ্বিতীয় খণ্ড আর কী কী রেকর্ড গড়ে।












Click it and Unblock the Notifications