জনপ্রিয় দক্ষিণী তারকা পুনীত রাজকুমার প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৬ বছর

জনপ্রিয় দক্ষিণী তারকা পুনীত রাজকুমার প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৬ বছর

ফের আরও এক ধাক্কা দক্ষিণী ফিল্ম জগতে। কর্ণাটকের 'স্যান্ডেলউড ফিল্ম' জগতে পুনীত রাজকুমারের জীবনাবসানের খবর কার্যত বড়সড় ধাক্কা। এর আগে আচমকা মৃত্যু হয়েছে ইন্ডাস্ট্রির আরও এক তারকা চিরঞ্জিবী সারজার। এবার পুনীতের প্রয়াণের খবরে কার্যত হতবাক বাগিচা শহর বেঙ্গালুরু।

জনপ্রিয় দক্ষিণী তারকা পুনীত রাজকুমার প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৬ বছর

এদিকে তিনি হৃদরোগে আক্রান্ত হতেই যাবতীয় লড়াইকে মিথ্যা করে দিয়ে ইহলোক ত্যাগ করেন বলে জানা গিয়েছে। মাত্র ৪৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দক্ষিণী সুপারস্টার পুনীত রাজকুমারের। দক্ষিণী ছবির দুনিয়ায় কার্যত তিনি অন্যতম স্টারডামের মালিক ছিলেন। উল্লেখ্য, ভক্তদের মধ্যে তিনি পাওয়ার স্টার পুনীত রাজকুমার নামে পরিচিত ছিলেন। কন্নড় ফিল্ম সম্প্রদায়ের সবচেয়ে নামী পরিবার রাজকুমা পরিবারের সন্তান ছিলেন পুনীত। উল্লেখ্য, এই রাজকুমারকেই এককালে চন্দন দস্যু বীরাপ্পান অপহরণ করেছিল। কন্নড় ফিল্মের সেই বিখ্যাত স্টারের ছেলের এমন করুণ মৃত্যু সংবাদ কার্যত মেনে নিতে পারছেন না পুনীতের ভক্তরা। এদিকে, এই অকাল প্রয়াণের জেরে বেঙ্গালুরুতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে বলে খবর।

এদিন সকালে নিজের বাড়িতেই বুক ব্যথা অনুভব করেন পুনীত। মুহূর্তে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরই জানা গিয়েছে তিনি বেলা সাড়ে ১১ টা নাগাদ প্রয়াত হন। উল্লেখ্য, বেশ কিছু রিপোর্ট বলছে, একটি নয়, পর পর দুটি হৃদরোগে আক্রান্ত হন পুনীত। সকালে বুকে ব্যথা অনুভব করতেই তিনি প্রথমে ইসিজি করান। স্থানীয় ক্লিনিকে তাঁর ইসিজি হতেই সমস্যা ধরা পড়ে। দেখা যায় ইতিমধ্যেই একটি হার্ট অ্যাটাক তাঁর হয়ে গিয়েছে। এরপর তাঁকে সেকান থেকে বিক্রম হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে হাসপাতালে যাওয়ার পথেই কার্যত দুর্বল হতে থাকেন তিনি। এরপর হাসপাতাল পৌঁছে তাঁর চিকিৎসা শুরু হতেই বেশিক্ষণ আর চিকিৎসায় সাড়া দিতে পারেননি এই ৪৬ বছরের যুবক। মনে করা হচ্ছে হাসপাতালে যাওয়ার পথেেই তাঁর আরও একটি বড় হার্ট অ্যাটাক হয়। যার ধাক্কা সামলাতে পারেননি পুনীত। রাজকুমার পরিবারের সন্তান পুনীতের স্ত্রী অশ্বিনী ছাড়াও তাঁর পরিবারে রয়ছেন দুই সন্তান। এমন এক স্টারের মৃত্যুতে কার্যত শোকস্তব্ধ গোটা কর্ণাটক। জন্মসূত্রে ছিলেন তামিল। ২০০২ সালে প্রথমবার কান্নাড়া ছবি 'আপ্পু'তে দেখা গিয়েছে পুনীতকে। কান্নাড়া ফিল্মে তিনি যে শুধুমাত্র অভিনেতা , তা নয়। তিনি সঞ্চালকও ছিলেন বহু বছর। ছিলেন প্রযোজক, ও ভালো সঙ্গীতশিল্পী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+