কাশ্মীরে জঙ্গি হামলায় শহিদ-পরিবারগুলির পাশে বলিউড! অমিতাভ থেকে ভিকি কৌশলরা দেখালেন নয়া রাস্তা
জম্মু ও কাশ্মীরে নৃশংস জঙ্গি হামলায় দেশ হারিয়েছে বহু বীর জওয়ানকে। এই ক্ষত মুছে ফেলা সহজ নয়। দেশের ৪০টি পৃথক জায়গায় কাশ্মীর থেকে পৌঁছেছে জওয়ানদের কফিনবন্দি দেহ।
জম্মু ও কাশ্মীরে নৃশংস জঙ্গি হামলায় দেশ হারিয়েছে বহু বীর জওয়ানকে। এই ক্ষত মুছে ফেলা সহজ নয়। দেশের ৪০টি পৃথক জায়গায় কাশ্মীর থেকে পৌঁছেছে জওয়ানদের কফিনবন্দি দেহ। কখনও কোল খালি হওয়ার যন্ত্রণা , তো কখনও স্বামী হারাবার কাতর আর্তনাদ, আবার কখনও দাদাকে চিরতরে বিদায় জানানোর কষ্টে বিহ্বল হয়েছেন অনেকেই। আর শহিদ পরিবারগুলির এই শোকে মুহ্যমান গোটা দেশ। শোকস্তব্ধ বলিউডও। বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন থেকে শুরু করে 'উরি' ছবির গোটা টিমের সদস্যরা এবার শহিদ পরিবারগুলির পাশে এগিয়ে এলেন।
|
অমিতাভের বার্তা
বলিউড সুপরাস্টার অমিতাভ বচ্চন জানিয়েছেন শহিদ জওয়ানদের পরিবারের পাশে থাকতে চেয়ে তিনি পরিবারগুলিকে মোট ২.৫ কোটি টাকা সাহায্য দিতে চলেছেন। প্রতিটি পরিবারকে ৫ লাখ টাকার অনুদান দিতে চলেছেন বলিউড শাহেনশা।
|
'উরি' টিমের অবদান
ভিকি কৌশল অভিনীত 'উরি' ছবির গোটা টিমের তরফে ১ কোটি টাকার সাহায্য দেওয়া হচ্ছে পুলওয়ামার শহিদ পরিবারগুলিকে। একথা জানিয়েছেন ছবির প্রযোজক রনি স্ক্রিউওয়ালা।
|
বার্তা আয়ুষ্মানের
এক মন ছুঁয়ে যাওয়া কবিতায় এদিন শহিদ পরিবারগুলির প্রতি সমবেজনা জানিয়েছেন বলিউড তারকা আয়ুষ্মান খুরানা। টুইটারে মর্মস্পর্শী এক বার্তা দিয়ে এদিন নিজের লেখা কয়েকটি লাইন পোস্ট করেন আয়ুষ্মান।












Click it and Unblock the Notifications