ফের স্ক্রিনে আসছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা ! 'ব্লকবাস্টার জুটি' ফিরছে নতুন ধারার ছবিতে

ফের স্ক্রিনে আসছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা ! 'ব্লকবাস্টার জুটি' ফিরছে নতুন ধারার ছবিতে

ফের একবার স্ক্রিনে ফিরছে প্রসেনজিৎ -ঋতুপর্ণা জুটি। বাংলা চলচ্চিত্রের এই অন্যতম হিট জুটি 'প্রাক্তন', 'দৃষ্টিকোণ' এর পর এবার ফের এক নতুন ছবির মাধ্যমে ফিরতে চলেছে স্ক্রিনে। কৌশিক গঙ্গোপাধ্যায়, শিবপ্রসাদ-নন্দিতা জুটির পর তাঁদের কামব্যাকের পর তৃতীয় ছবিটি এবার আসতে চলেছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে।

ফের স্ক্রিনে আসছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা ! ব্লকবাস্টার জুটি ফিরছে নতুন ধারার ছবিতে

'এক যে ছিল রাজা ' ছবির সাফল্যের পর আপাতত ' শাহজাহান রিজেন্সি' ঘিরে ব্যস্ততা রয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের । আর এরপরই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে সৃজিত মুখোপাধ্যায় তাঁর নতুন ছবি নিয়ে আসতে চলেছেন। এই জুটিকে নিয়ে এবার সৃজিত মুখোপাধ্যায় একটি রোম্যান্টিক কমেডি নিয়ে আসতে চলেছেন। তবে এই ছবির জন্য কবে থেকে শ্যুটিং শুরু হবে তা নিয়ে কিছুটা ধন্দ্ব রয়ে গিয়েছে।

উল্লেখ্য, যাবতীয় ঝামেলা মিটিয়ে প্রসেনজিতের সঙ্গে ফের একবার 'কাকাবাবুর প্রত্যাবর্তন ' নিয়ে ফিরছেন সৃজিত। ২০১৯ সালে এই ফিল্ম প্রকাশ্যে আসার কথা। এরপরই প্রসেনজিৎ ঋতুপর্ণাকে নিয়ে নতুন ছবি নিয়ে ফিরছেন সৃজিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+