নতুন বোতলে পুরনো মদ, বুম্বা-ঋতু জুটির, নতুন বাংলা বছরে ফের ধামাকা

টলিউড কাঁপানো জুটি প্রসেনজিৎ ও ঋতুপর্ণা , ফের একবার জুটিতে ,লুটি-র লক্ষ্যে এই নায়ক -নায়িকা

নতুন বাংলা বছরে ফের সিলভার স্ক্রিনে আগুন লাগাতে আসছেন প্রসেনজিৎ, ঋতুপর্ণা। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালিত ছবি 'দৃষ্টিকোণ' -এ ফের একবার দেখা যাবে দু'জনকে।

অনেকদিনের পথ চলা

অনেকদিনের পথ চলা

অনেকদিনের পথচলা প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির। ৯০-র দশকে বুম্বা-ঋতু জুটি যা হাজির করত তাই পাবলিক চেটে পুটে খেত। সেসময় টলি ইন্ডাস্ট্রি-র অসংবাদিত রাজা-রাণী ছিলেন তাঁরা।

নান্দনিক ছবিতেও দেখিয়েছেন কামাল

নান্দনিক ছবিতেও দেখিয়েছেন কামাল

শুধু মেনস্ট্রিম বাংলা ছবিতেই নয়, অন্য ঘরানার ছবিতেও তাঁদের কেমিস্ট্রি বাজিমাত করেছে। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত উৎসব ছবিতেও তাঁদের অভিনয় মুগ্ধ করেছিল দর্শককে।

ব্রেক আপের পর ফের মিল

ব্রেক আপের পর ফের মিল

মধ্যে ১৩ বছরের বিচ্ছেদ। কিন্তু তারপর শিবপ্রসাদ ও নন্দিতার ছবি 'প্রাক্তন'-র হাত ধরে সিলভার স্ক্রিনে ফিরেছেন এই জুটি। পুরোন চাল যেমন ভাতে বাড়ে, ঠিক তেমনিই জাদু দেখিয়েছে এই জুটি-র ছবি।

ফের একবার একসঙ্গে

ফের একবার একসঙ্গে

কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি ‘দৃষ্টিকোণ'-এ ফের একসঙ্গে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তকে। টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। তাঁর নিজের ঘরানার স্বাক্ষর তাঁর প্রতিটা ছবিতেই দেখা যায়। এবার বাংলার সিনেমার একদম হিট জুটির হাত ধরে ফের একবার নতুন ছবি নিয়ে আসছেন কৌশিক।

শ্যুটিং শুরু

ছবির গল্প এক আইনজীবী ও তার ক্লায়েন্টকে ঘিরে। তাদের সম্পর্ককে নতুন আঙ্গিকে দেখানো হবে এ ছবিতে। তাই ছবির নাম ‘দৃষ্টিকোণ'। আইনজীবী-র ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ ও তার মক্কেলের চরিত্রে ঋতুপর্ণা।

ছবির গল্প

তাদের সম্পর্ক প্রথম দিকে নেহাতই পেশাদারি হলেও ক্রমশ তারা পরস্পরের ঘনিষ্ঠ হতে থাকে। এ ছবিতে চূর্ণী গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে মি. মিত্র-র স্ত্রীর ভূমিকায়। অন্য দিকে পরিচালক কৌশিকও থাকবেন মিসেস সেন-এর দেওরের ভূমিকায়। গল্প থেকে অনুমান করাই যাচ্ছে সম্পর্কের টানাপড়েনও এ ক্ষেত্রে গুরুত্ব পাবে।

বাড়তি মাত্রা

ছবিতে সংগীত পরিচালনার দায়িত্বে আছেন অনুপম রায়। নববর্ষে বাঙালিকে আরও একবার এক অন্য ফ্লেভারে মাতাতে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি আসবে। পুরোন জুটি নতুন বছরেও একই রকম জাদুতে মাতাবে তা নিয়ে আশাবাদী বাংলা সিনেমহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+