সম্পর্কের জটিলতা নিয়ে আসছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ৫০ তম ছবি ‘অযোগ্য’
'আকাশের গায়ে লেখা অযোগ্য আমি', বলছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। কিন্তু সত্যিই কি অযোগ্য তাঁরা? নাকি যোগ্যতার মধ্যেই লুকিয়ে রয়েছে 'অযোগ্য'র গল্প? এই সব প্রশ্নের উত্তর নিয়ে শীঘ্রই আসছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি 'অযোগ্য'। এই ছবির হাত ধরেই ৫০ টি ছবিতে একসঙ্গে অভিনয় করার রেকর্ড গড়লেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'অযোগ্য'ই হবে এই জনপ্রিয় জুটির ৫০ তম সিনেমা।
সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির গান 'তুই আমার হ'বি না', যা নিয়ে কম বিতর্কের ঝড় ওঠেনি নেটপাড়ায়। নেটাগরিকদের অনুরোধে শেষে গানের পোস্টারে ভুল বানান ঠিকও করে নিতে হয় পরিচালককে। এবার এই বিতর্কের সমাপ্তির পরই মুক্তি পেল 'অযোগ্য'র ট্রেলার। যা দেখে মুগ্ধ নেটিজেনরা।

'একটা বয়সের পর বিয়ে শব্দটা থার্মোকলের মতো হালকা হয়ে যায়, তখন ওজন থাকে শুধু বন্ধুত্বের', 'অযোগ্য'র ট্রেলারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মুখে এমনই কিছু সংলাপ শুনে মনে ভরে গেছে দর্শকদের। আর ঠিক সেইকারণেই ইউটিউবে ট্রেন্ডিংয়ের প্রথম সারিতে জায়গায় করে নিয়েছে এই ছবির ট্রেলার।
প্রেম কি চিরন্তন নাকি প্রেমও ফুরিয়ে যায় একটা সময় পর? পুরোনো প্রেম যদি হঠাৎ ফের দরজায় কড়া নাড়ে, তখন কি পালটে যায় জীবন? 'অযোগ্য' মুক্তি পেলেই মিলবে এইসব প্রশ্নের উত্তর।
সুরিন্দর সিং ও নিসপাল সিং নিবেদিত এই ছবিতে পর্ণার প্রাক্তন হিসাবে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। পর্দাতেও তাঁর অভিনীত চরিত্রের নাম প্রসেনজিৎ। ট্রেলারের শুরুতেই উঠে এসেছে পর্ণার প্রাক্তন ও বর্তমানের কথোপকথন। এই ছবিতে পর্ণার চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ম্যাজিক আজও অটুট। এই জুটির অনস্ক্রিন রসায়ন আজও চোখ টানে। প্রসেনজিৎ-ঋতুপর্ণা-শিলাজিতের পাশাপাশি এই ছবিতে রয়েছেন সুদীপ মুখোপাধ্যায়, লিলি চক্রবর্তী এবং অম্বরীশ ভট্টাচার্য সহ আরও অনেকে।
'দৃষ্টিকোণ', 'অর্ধাঙ্গিনী'র পর ফের স্বামী-স্ত্রীর দাম্পত্যের মোড়কে সাজানো গল্প নিয়ে হাজির কৌশিক গঙ্গোপাধ্যায়। আগামী ৭ জুন বড়পর্দায় মুক্তি পাবে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ৫০ তম ছবি 'অযোগ্য'।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications