বুম্বা দার গোঁসা, কেন দর্শন দিলেন না 'দেব'তুল্য ভাইকে
দুজনে 'দাদা-ভাইয়ের' মতো ঘনিষ্ঠ সম্পর্কে ভাগ করে নিতেন এক অপরের সঙ্গে। কিন্তু হঠাৎ করে সেই সম্পর্কটাই বিগড়ে গিয়ে এমন একটা নেতিবাচক দিক নেবে তা হয়তো ভাবতে পারেননি কেউই।
এক সময়ে টলিউডে কান পাতলেই শোনা যেত ইন্ডাস্ট্রির দুই নামী তারকা দেব আর প্রসেনজিতের বন্ধুত্বকে কেন্দ্র করে নানা কথা। দুজনে 'দাদা-ভাইয়ের' মতো ঘনিষ্ঠ সম্পর্কে ভাগ করে নিতেন এক অপরের সঙ্গে। কিন্তু হঠাৎ করে সেই সম্পর্কটাই বিগড়ে গিয়ে এমন একটা নেতিবাচক দিক নেবে তা হয়তো ভাবতে পারেননি কেউই। সূত্রের খবর, টলিউডে এখন এই দুই মেগাস্টারের সম্পর্ক ক্রমশ খারাপ হওয়ার দিকে।

'ইগো' না 'অভিমান', সে সম্পর্কে রয়েছে ধোঁয়াশা। তবে খবর, দেবের ছবি 'ককপিট'-এর টিজার নিয়ে বেশ মনক্ষুন্ন হয়েছেন বুম্বা দা। ছবিতে একটি বিশেষ ক্যামিও চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ। সেই চরিত্রের ঝলক ছবির টিজারে দেখানো হয়েছে। টিজারে তাঁকে দেখানো নিয়েই বেজায় চটেছেন প্রসেনজিৎ। কারণ টিজার দেখে মনে হচ্ছে গোটা ছবিতেই রয়েছেন তিনি। বাস্তবে যা সত্যি নয়। টিজার দেখিয়ে দর্শককে এভাবে 'বিভ্রান্ত' করার বিষয়টিকে ভালোভাবে নেননি বুম্বাদা।
এছাড়াও পুজোয় মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ অভিনীত 'ইয়েতি অভিযান'। তার আগে এভাবে 'ককপিট' ছবিতে প্রসেনজিৎকে দেখিয়ে দেওয়াটা ভালোভাবে নেননি টলিউড ইন্ডাস্ট্রির মেগাস্টার। তিনি এক টুইটে এবিষয়ে নিজেরপ অবস্থানও তুলে ধরেন।
There is something called decorum and people should maintain that..we should not mislead our audience for our own temporary benefit 🙏
— Raja Roy Chowdhury (@prosenjitbumba) August 27, 2017
এদিকে, এইসমস্ত ঘটনার পর , সমস্যার সমাধানে প্রসেনজিতের বাড়িতে যান দেব। সূত্রের খবর, বাড়িতে প্রসেনজিৎ থাকা সত্ত্বেও নিরাপত্তা রক্ষী দেবকে বলেন যে তিনি বাড়ি নেই। এদিকে প্রসেনজিৎ যে গাড়িটি ব্যবহার করেন সেটি তখন গ্যারেজে। এরকম পরিস্থিতিতে দেব প্রসেনজিৎ -এর সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করতেও রাজি হন। কিন্তু তাতে লাভ হয়নি। দেবের বক্তব্য টিজারে প্রসেনজিৎকে রেখে তাঁকে সম্মান জানাতে চেয়েছিলেন দেব। কিন্তু তা করতে গিয়ে ঘটনা অন্যদিকে মোড় নেয়।

যদিও কিছুদিন আগেই 'ককপিট' ছবির গানের প্রশংসা করে টুইট করেন প্রসেনজিৎ। তবে এরপর বদলে যাওয়া পরিস্থিতিতে প্রসেনজিৎ -এর নতুন টুইট বরফ গলাতে পারবে কী না , তাইই দেখার। শেষমেশ, দাদা প্রসেনজিৎ-এর পছন্দের ভাই দেবের সঙ্গে তাঁর সম্পর্ক ঠিকঠাক হয়ে যায় কী না , সেদিকে তাকিয়ে গোটা ইন্ডাস্ট্রি।












Click it and Unblock the Notifications