নায়ক নয়, এবার খলনায়ক প্রসেনজিৎ
টলিউডের একচ্ছত্র সম্রাট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এবার আর নায়ক নয় খলনায়ক হিসাবে পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক বীরসা দাশগুপ্ত।
এখনও ছবির নাম ঠিক হয়নি। তবে ছবির সবচেয়ে বড় চমকটা শুরুতেই ফেঁদে ফেলেছেন ছবির পরিচালক বীরসা দাশগুপ্ত। টলিউডের একচ্ছত্র সম্রাট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এবার আর নায়ক নয় খলনায়ক হিসাবে পর্দায় তুলে ধরতে চলেছেন বীরসা।[না প্রসেনজিৎ আমার বন্ধু, না আমি ওর সঙ্গে বন্ধুত্ব ভেঙেছি : ঋতুপর্ণা]
এই ছবিতে প্রসেনজিৎ অভিনীত চরিত্রের নাম আদিত্য সেন। সম্মানীয় বিজ্ঞানীর মুখোশে আদিত্য সেন আদ্যপান্ত খলনায়ক। তবে এই ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত যে আদিত্য সেন তা বললেও হয়তো ভুল বলা হবে না। তাই তো পরিচালকের কথায়, "আদিত্য সেনকে নেগেটিভ চরিত্রের নায়ক বলতে পারেন বরং।" [(ছবি) টলিউড তারকাদের ছোটবেলার এই ছবিগুলি কি আপনি দেখেছেন?]

প্রসেনজিৎকে এর আগে এধরণের কোনও চরিত্রে দেখা যায়নি বলে দাবি পরিচালকের। তাঁর কথায়, "আদিত্য সেন মাথা দিয়ে খেলে, তার চেহারায়, হাঁটাচলা, কথা বলা, তাকানোয় সেই ব্যক্তিত্বটা ফুটিয়ে তুলতে হবে।" [প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সেরা ৫ অনস্ক্রিন ছদ্মবেশ]
ছবির গল্প অনুযায়ী, আদিত্য সেন খ্যাতির শীর্ষে উঠতে চায়। তার জন্য যে কোনও পথ অবলম্বন করতে রাজি আছে। অন্যদিকে ছবির নায়ক রণজয়, যে শীর্ষে উঠতে চায় তবে সৎ উপায়ে। এই জায়গাটাতেই আদিত্য ও রণজয়ের চরিত্রের মল তফাৎটা, জানিয়েছেন বীরসা। [(ছবি) যে ১০টি বাংলা ছবিতে যৌনতার ছড়াছড়ি]
এই ছবিতে আদিত্য সেনের চরিত্রে প্রসেনজিতের পাশাপাশি ছবির নায়ক রণজয়ের চরিত্রে দেখা যাবে যশ সেনগুপ্তকে। রণজয় একজন পুলিশ অফিসার। এছাড়াও আইপিএস অফিসারের চরিত্রে নুসরৎ জাহানকে দেখা যাবে। ডিসেম্বরে ছবির শুটিং শুরু হওয়ার কথা।












Click it and Unblock the Notifications