বিশ্বকাপ ফুটবল নিয়ে কী বিশেষ প্ল্যান রয়েছে টলি-মেগাস্টার প্রসেনজিতের

সামনেই বিশ্বকাপ ফুটবল। আর 'ফুটবল' শব্দের উচ্চারণেই যেকোনও বাঙালির শিহরণ জাগে। আর বিশ্বমঞ্চে ফুটবলের মহারণের উত্তেজনা থেকে বাঙালিকে সরিয়ে রাখা কঠিন!

সামনেই বিশ্বকাপ ফুটবল। আর 'ফুটবল' শব্দের উচ্চারণেই যেকোনও বাঙালির শিহরণ জাগে। আর বিশ্বমঞ্চে ফুটবলের মহারণের উত্তেজনা থেকে বাঙালিকে সরিয়ে রাখা কঠিন! আর টলিউড মেগাস্টার প্রসেনজিৎও সেই ফুটবল-জ্বরেই কাবু! জানা গিয়েছে, বিশ্বকাপের আসরে খেলা দেখতে সোজা রাশিয়া উড়ে যাচ্ছেন প্রসেনজিৎ। সঙ্গে নিয়ে যাচ্ছেন ছেলে ত্রিশনজিৎকেও।

বিশ্বকাপ ফুটবল নিয়ে কী বিশেষ প্ল্যান রয়েছে টলি-মেগাস্টার প্রসেনজিতের

একাধিক ছবির কাজের পাশাপাশি বাংলা টেলিভিশনে অনুষ্ঠানের সঞ্চালনার কাজে আপাতত ব্যস্ত প্রসেনজিৎ। 'কে হবে বাংলার কোটিপতি' নামর শোয়ের সঞ্চালনা করবেন টলিউড মেগাস্টার। সেই অনুষ্ঠান ঘিরে এক সাংবাদিক সম্মেলনে উঠে এল তারকাকে ঘিরে একঝাঁক তথ্য। আগামী জুলাই মাস থেকে শুরু হবে এই অনুষ্ঠানে , তার আগে বিশ্বকাপ উপলক্ষ্যে প্রসেনজিৎ কিছুদিন বাইরে থাকছেন শহরের। জানা গিয়েছে বিশ্বকাপ ফুটবলের জ্বরে মাতোয়ারা প্রসেনজিৎ, দেশের বাইরে গিয়েও সেখান থেকেই শোয়ের জন্য প্রস্তুতি নেবেন। প্রসেনজিতের দাবি, এই শোতে সঞ্চালকের ভূমিকায় স্টার 'প্রসেনজিৎ ' নন বরং মানুষ পাবেন তাঁদের প্রিয় 'বুম্বাদা' কে!

উল্লেখ্য, টিভিতে শোয়ের সঞ্চালক হিসাবে এই প্রথমবারই প্রসেনজিৎকে দেখা যাচ্ছেনা, এর আগেও তাঁকে এই ভূমিকায় পেয়েছেন দর্শকরা। প্রশ্ন ওঠে, এত হিট ছবির মধ্যে থেকেও কেন আবার টিভিতে ফিরছেন প্রসেনজিৎ? উত্তরে মেগাস্টার জানান, একটা অংশের দর্শকদের কাছে পৌঁছতেই তাঁর এমন ভাবনা। প্রসঙ্গত, এর আগে 'বাংলার সেরা পরিবার' নামের আরেকটি টিভি শো-তে সঞ্চালকের ভূমিকায় দেখা যায় এই তারকাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+