পরিচালক পাভেলের হাত ধরে নতুন প্রজন্মের সঙ্গে প্রসেনজিৎ, ‘ডাক্তারকাকু’–তে দেখা যাবে অভিনেতাকে
পরিচালক পাভেলের হাত ধরে নতুন প্রজন্মের সঙ্গে প্রসেনজিৎ, ‘ডাক্তারকাকু’–তে দেখা যাবে অভিনেতাকে
টলিউডের কিংবদন্তী অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে এবার অভিনয় করতে চলেছেন ঋদ্ধি সেন। পরিচালক পাভেলের উদ্যোগেই বাংলা সিনেমার একাল–ওকাল মিলেমিশে একাকার হতে চলেছে। ছবির নাম 'ডাক্তারকাকু’। আর এই সিনেমায় প্রসেনজিৎকে দেখা যাবে চিকিৎসকের ভূমিকায়। পরিচালক আশা করছেন প্রসেনজিৎ এই চরিত্রেও নিজেকে ফের প্রমাণ করতে সফল হবেন। এর আগেও প্রসেনজিৎকে দর্শকরা নানান ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে দেখেছেন এবং অভিনেতা বরাবরই নিজেকে সফল প্রমাণিত করেছেন।

প্রথমবার তরুণ পরিচালক পাভেলের সঙ্গে কাজ করবেন প্রসেনজিৎ। এই ছবিতে ঋদ্ধিকে প্রসেনজিতের ছেলের ভূমিকায় দেখা যাবে। এই ছবির গল্প মূলতঃ বাবা–ছেলের সমীকরণ নিয়ে হলেও ছবিতে আরও অনেক বিষয় উঠে আসবে যা এই যুগের কাছে অত্যন্ত প্রাসঙ্গিক। পরিচালনার পাশাপাশি কাহিনি, চিত্রনাট্য ও সংলাপের দায়িত্বও সামেলেছেন পাভেল। পরিচালক জানিয়েছেন প্রসেনজিতের ছবির কাহিনী পছন্দ হয়েছে।
প্রসেনজিৎ জানিয়েছেন যে পাভেলের সঙ্গে তাঁর এটা প্রথম কাজ। তবে তিনি পরিচালকের অন্যান্য সিনেমা দেখেছেন এবং তাঁর পরিচালকের ওপর পূর্ণ আস্থা রয়েছে। পরিচালক জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণে এই সিনেমার শুটিং একটু দেরি করে শুরু করা হচ্ছে। পরিচালক এও জানিয়েছেন যে এই সিনেমা চিকিৎসকদের নিয়ে কথা বলবে। তবে ডাক্তারদের নিয়ে সারা পৃথিবীজুড়ে নানারকম আলোচনা-সমালোচনা দু’টোই হয়। কিন্তু করোনা পরিস্থিতিতে এই চিকিৎসক–নার্সরাই বিশ্ববাসীর ত্রাতা হয়ে উঠেছিল। পরিচালক বলেন, 'আমরা কিছু ডাক্তারের কথা জানতাম, তার মধ্যে প্রধানত যে মানুষটির কথা বলব, ডা. বিধানচন্দ্র রায়। তাঁর একটা অদ্ভুত ফিলোজফি ছিল। লোকে বলত, ডাক্তার দেখলেই মানুষ সুস্থ হয়ে যায়। এটা আসলে তাঁর চরিত্র।’
অন্যদিকে, প্রসেনজিৎ জানিয়েছেন যে পাভেল ও ঋদ্ধিদের মতো তৃতীয় প্রজন্মের মানুষের সঙ্গে কাজ করতে পেরে তাঁর সত্যিই ভালো লাগছে। এই সিনেমা এক অন্য ধরনের বার্তা দিতে চলেছে সমাজকে। এ পর্যন্ত পড়ে অনেকেরই মনে হতে পারে 'অগ্নীশ্বর’-এর কথা। যে ছবিতে উত্তম কুমারের অভিনয় আজও অবিস্মরণীয়। মনে হতে পারে শিবপ্রসাদ-নন্দিতার 'অলীক সুখ’-এর কথাও। তবে পাভেলের ছবির প্রেক্ষাপট বর্তমান সময়। প্রসেনজিৎ–ঋদ্ধির পাশাপাশি এই ছবিতে দেখা যাবে এনা সাহাকেও। শুটিং শুরু হবে কিছুদিনের মধ্যেই। এনা এখন যশ দাশগুপ্তের সঙ্গে তাঁরই প্রযোজনার সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। তারপরই এই ছবির শুটিং শুরু হয়ে যাবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications