করোনা পজিটিভ টলিউডের বুম্বা দা, কোভিডে আক্রান্ত স্বস্তিকা ও রূপম ইসলামও
করোনা পজিটিভ টলিউডের বুম্বা দা, কোভিডে আক্রান্ত স্বস্তিকা ও রূপম ইসলামও
এ বছর টলিউডের ওপর করোনা ভাইরাসের অভিশাপ লেগেছে। একের পর এক টলিউড তারকারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ছেন। এবার সেই কোভিড–১৯ গ্রাসে পড়লেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে শুধু বুম্বা দা নয়, করোনায় কাবু অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও।

বুধবার প্রসেনজিৎ তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সকলের উদ্দেশ্যে তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান। তিনি লিখেছেন, 'দুর্ভাগ্যবশত আমি করোনা আক্রান্ত হয়েছি। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে আপাতত বাড়িতে আইসোলেশনেই আছি। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠব।’ স্বস্তিকাও তাঁর ইনস্টাগ্রামে মজাদার পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে তিনিও করোনায় আক্রান্ত হয়েছেন। প্রসেনজিতের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন টলিপাড়া। প্রত্যেকেই তাঁর আরোগ্যকামনা করেছেন। একই দিনে করোনায় আক্রান্ত হয়েছেন টলিপাড়ার আরও এক শিল্পী, রূপম ইসলাম। তাঁর স্ত্রী এবং ছেলেও কোভিড পজিটিভ।
রাজ্যজুড়ে করোনা ভাইরাসের গ্রাফ ঊর্ধ্বগামী। তার ওপর আবার ওমিক্রনের চোখ রাঙানি। সব মিলিয়ে এ রাজ্যেও করোনা কেস বৃদ্ধি পাচ্ছে রোজ। প্রসেনজিৎ ও স্বস্তিকার আগে কোভিড–১৯–এ আক্রান্ত হয়েছেন অভিনেতা দেব, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিমি, চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত–সহ টলিউডের একঝাঁক তারকা। তার মধ্যে অবশ্য সুস্থ হয়ে উঠেছেন দেব ও ঋতুপর্ণা সেনগুপ্ত। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ও কোভিড পজিটিভ বলে জানা গিয়েছে। করোনায় আক্রান্ত তারকাদের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টাতেই যেমন আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৮ হাজারের গণ্ডি। যার মধ্যে শুধু কলকাতাতেই সংক্রমিত ৭ হাজারের বেশি।
টলিউডের পাশাপাশি বলিউডেও এই করোনার থাবা পড়েছে। গায়ক অরিজিৎ সিং ও তাঁর স্ত্রী সহ কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকারও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। লতা জি মুম্বইয়ের ব্রচি ক্যান্ডি হাসপাতালে ভর্তি আছেন। অন্যদিকে, হৃত্ত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খানও করোনা পজিটিভ বলে জানা গিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications