Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'দৃষ্টিকোণ'-এও এবার একে অপরের দৃষ্টি চুরি করবেন প্রসেনজিত ও ঋতুপর্ণা, কবে আসছে এই ছবি

ফের একসঙ্গে জুটি বাঁধছেন প্রসেনজিত ও ঋতুপর্ণা। প্রাক্তনের পর ফের একসঙ্গে দু' জনকে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে।

এক বছরের মধ্যে ফের একসঙ্গে প্রসেনজিত-এর সঙ্গে পর্দায় ফিরছেন ঋতুপর্ণা। টলিউডের একসময়ের এই হিট জুটিকে শেষবার দেখা গিয়েছিল 'প্রাক্তন' ছবিতে। তাও দীর্ঘ প্রায় দেড় দশকের মাথায় একে অপরের সঙ্গে ছবি করেছিলেন। ফলে 'প্রাক্তন'-এ প্রসেনজিত-ঋতুপর্ণা জুটিকে নিয়ে চূড়ান্ত হইচই হয়েছিল। বাংলা সিনেমাপ্রেমী দর্শক থেকে শুরু করে খোদ টালিগঞ্জেরও জিজ্ঞাস্য ছিল বুম্বা-ঋতু জুটির এর পরের পরিণতিটা ঠিক কী?

'দৃষ্টিকোণ'-এও এবার একে অপরের দৃষ্টি চুরি করবেন প্রসেনজিত ও ঋতুপর্ণা, কবে আসছে এই ছবি

অবশেষে এই জিজ্ঞাসার উপর থেকে পর্দা উঠেছে। সম্প্রতি সর্বভারতীয় এক ইংরাজি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, প্রসেনজিত ও ঋতুপর্ণার পরের ছবি 'দৃষ্টিকোণ'। যার পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। প্রসেনজিত ও ঋতুপর্ণা নিজেও এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে।

প্রসেনজিত জানিয়েছেন, 'প্রাক্তন-এর পর থেকেই বহু অফার আমার ও ঋতুর কাছে এসেছিল। কিন্তু, আমরা দু'জনেই একজন সংবেদনশীল পরিচালকের সঙ্গে অভিনয় করতে চাইছিলাম, বিশেষ করে যিনি আমাদের অভিনয়ের গুণ এবং অভিজ্ঞতাকে ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারবেন। এক্ষেত্রে কেজি-র থেকে আর সেরা কে হতে পারে! আমরা দু'জনেই একসঙ্গে কাজ করতে চাইছিলাম এবং এই ছবির চিত্রনাট্য একদম ঠিকঠাক।আমি নিশ্চিত কেজি আমাদের জুটির অভিনয় রসায়নের আরও একটি দিক উন্মুক্ত করে দেবে। '

'দৃষ্টিকোণ'-এও এবার একে অপরের দৃষ্টি চুরি করবেন প্রসেনজিত ও ঋতুপর্ণা, কবে আসছে এই ছবি

যে প্রোডাকশন হাউস 'দৃষ্টিকোণ' তৈরি করছে তাদের হাত ধরেই একটা সময়ে বাজারে বিপুল হিট কুড়িয়েছে প্রসেনজিত ও ঋতুপর্ণার ছবি। 'দৃষ্টিকোণ' ছবিটি এই প্রোডাকশন হাউসের পঞ্চাশতম ছবি। আর সেই ছবিতে অভিনয় করতে চলেছেন প্রসেনজিত ও ঋতুপর্ণা। প্রসেনজিত নিজেও এতে রীতিমতো আবেগতাড়িত। তাঁর মতে, 'ঋতু ও আমার শেষ বাণিজ্যিক ছবি শ্বশুরবাড়ি জিন্দাবাদ-এই প্রোডাকশন হাউসেরই ছবি ছিল।'

ঋতুপর্ণাও দীর্ঘদিন ধরে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় কাজ করতে চাইছিলেন। কিন্তু, সুযোগ আসছিল না। টালিগঞ্জের মেগা অভিনেত্রীর মতে, 'দৃষ্টিকোণ একটি অন্যধরণের প্রেমের ছবি, যেখানে কাহিনির অনেক স্তর রয়েছে এবং আমি নিশ্চিত মানুষ এমন ছবি পছন্দ করবে।'

'দৃষ্টিকোণ' নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ও। 'বুম্বাদা ও ঋতু জুটিতে অসামান্য এক রসায়ন রয়েছে। যেটা বহুবার প্রমাণিত হয়েছে এবং আবারও হবে। এই জুটির ঐতিহ্যকে যদি আরও উচ্চতায় নিয়ে যেতে পারি এবং একটা নতুন দিক উন্মোচন করে দিতে পারি তাহলে আমি খুবই খুশি হব।' 'দৃষ্টিকোণ'-এ প্রসেনজিত থাকছেন এক আইনজীবীর ভূমিকায়। আর তাঁর ক্লায়েন্টের চরিত্রে থাকছেন ঋতুপর্ণা। মামলার দীর্ঘসূত্রতায় দু'জনে একটা দীর্ঘ সময় ধরে একে অপরের সংস্পর্শে। ভালবাসার এই ছবিতে দেখা যাবে কীভাবে এই চরিত্রের পেশাগত সম্পর্ক ব্যক্তিগত পছন্দের জায়গায় রূপান্তরিত হচ্ছে। চূর্ণি গঙ্গোপাধ্যায়ও এই ছবিতে বুম্বাদার স্ত্রী-র ভূমিকায় অভিনয় করছেন। গৌরব চক্রবর্তী জুনিয়র আইনজীবীর ভূমিকায়। যে আবার সম্পর্কে ঋতুপর্ণার বোনের বর।' এই পর্যন্ত বলে থামলেন কৌশিক।

'দৃষ্টিকোণ'-এও এবার একে অপরের দৃষ্টি চুরি করবেন প্রসেনজিত ও ঋতুপর্ণা, কবে আসছে এই ছবি

জানা গিয়েছে 'দৃষ্টিকোণ'-এ ডিওপি-র ভূমিকায় থাকছেন গোপী ভগত। সুরকার অনুপম রায়। দুর্গাপুজো পার হলেই 'দৃষ্টিকোণ'-এর শ্যুটিং শুরু হওয়ার কথা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+