Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফের একসঙ্গে প্রসেনজিৎ ও রচনা, তবে এবার ছোট পর্দায় ফিরছে জনপ্রিয় জুটি

ফের একসঙ্গে প্রসেনজিৎ ও রচনা, তবে এবার ছোট পর্দায় ফিরছে জনপ্রিয় জুটি

৯০-এর দশকের শেষ দিক থেকে নতুন শতাব্দীর প্রথম দশক পর্যন্ত বাংলা সিনেমার যে সকল হিট জুটির কথা মাথায় আসে তারই মধ্যে অন্যতম হল প্রসেনজিৎ ও রচনা জুটি। একসঙ্গে একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন এই জনপ্রিয় জুটি। দর্শকদের কাছে এককথায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও রচনা বন্দ্যোপাধ্যায় জুটি মানেই সেই ছবি সুপারহিট। আর এবার সেই জুটি আবার ফিরে আসতে চলেছে পর্দায়। তবে এবার আর বড় পর্দা নয়, বরং ছোট পর্দায় ফিরতে চলেছে বাংলা সিনেমার এই জনপ্রিয় জুটি। আর তাতেই ফের চড়ছে উত্তেজনার পারদ।

প্রসেনজিৎ-রচনা হিট জুটি

প্রসেনজিৎ-রচনা হিট জুটি

প্রায় এক দশকেরও বেশি সময় ধরে একের পর এক হিট সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও রচনা বন্দ্যোপাধ্যায়। এই জুটির কিছু হিট সিনেমা 'ত্যাগ', গ্যাঁড়াকল, 'সবুজ সাথী', 'পরিবার', 'অগ্নি' সহ আরও একগুচ্ছ সিনেমা। তালিকাটা বেশ লম্বা। আর সব ক্ষেত্রেই নায়ক নায়িকা হিসেবে দর্শকদের ভরপুর বিনোদন উপহার দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও রচনা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দীর্ঘদিন আর একসঙ্গে দেখা যায়নি এই সুপারহিট জুটিকে। তবে দর্শকদের সেই মনের আশা ফের পূর্ণ হতে চলেছে খুব শীঘ্রই।

 ছবির প্রোমোশনে বুম্বা দা

ছবির প্রোমোশনে বুম্বা দা

বাংলা সিনেমার উত্তম পরবর্তী জামানার প্রথম সারির অভিনেতাদের মধ্যে সকলের আগেই নাম আসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। শুধুমাত্র তাই নয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বাংলা সিনেমার নতুন প্রজন্মের সফলতম নায়ক হিসেবেও মনে থাকেন অনেকেই। আর ইন্ডাস্ট্রিতে সকলের কাছে তিনি 'বুম্বা দা' নামেই বেশি পরিচিত। আর খুব তাড়াতাড়ি বড় পর্দায় আসতে চলেছে তাঁর এবং দিতিপ্রিয়া রায় অভিনীত ছবি 'আয় খুকু আয়।' আর এই মুহূর্তে এই ছবির প্রোমোশনে খুবই ব্যস্ত প্রসেনজিৎ ও দিতিপ্রিয়া। নানা রকম ভাবেই চলছে চলছে এই ছবির প্রোমোশন। আর তারই অঙ্গ হিসেবে এবার 'দিদি নাম্বার ১'এর সেটে হাজির হতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দিতিপ্রিয়া রায়।

 রচনার উচ্ছ্বাস

রচনার উচ্ছ্বাস

প্রসঙ্গত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন পরে আবার দেখা হতে চলেছে 'দিদি নাম্বার ১'এর সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের। দীর্ঘদিন ধরেই এই রিয়্যালিটি গেম শো পরিবেশনা ও সঞ্চালনা করে আসছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। বহুবার বহু তাবড় তারকারাও হাজির হয়েছেন এই শো-তে। কিন্তু এইবার এখানে আসতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর যাতে যথেষ্ট উচ্ছ্বসিত রচনাও। নিজের স্যোশাল মিডিয়া সাইট ফেসবুকের লাইভে এসে অভিনেত্রী জানিয়েছেন যে রচনা জানান, 'দিদি নাম্বার ১' শোয়ে 'আয় খুকু আয়' এর টিম নিয়ে আসছেন প্রসেনজিৎ। আবার দীর্ঘদিনের বন্ধুত্ব উদযাপন করা হবে এই শোতে, আর যাতে যথেষ্ট উচ্ছ্বসিত তিনি।

আসছে 'আয় খুকু আয়'

তবে জানা গিয়েছে যে শুধুমাত্র ছবির প্রোমোশনেই নয়, নিজেদের অভিনীত ছবির গানের সঙ্গেও পারফর্ম করবেন প্রসেনজিৎ ও রচনা। আয় খুকু আয় ছবিতে নির্মলের চরিত্রের জন্য নিজের লুক সম্পূর্ণ বদলে ফেলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ট্রেলার প্রকাশ পাওয়ার পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই নতুন রূপ দেখে অবাক হয়ে গিয়েছেন দর্শকরা। এই ছবিতে মেয়ের ভবিষ্যৎ গড়তে এক বাবার সংগ্রামের ছবি ফুটে উঠবে। আগামী ১৭ জুন মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয় রায় অভিনীত 'আয় খুকু আয়।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+