'আমাজন অভিযান' -এর প্রচারের এই চমকগুলি রীতিমতো তাক লাগাচ্ছে ! অপেক্ষা শুধু ছবি মুক্তির
'চাঁদের পাহাড়' ছবির পর কমলেশ্বর-দেব জুটির আরেকটি ছবি 'আমাজন অভিযান'। সেই নিয়েই আপাতত প্রচারে ব্যস্ত অভিনেতা দেব সমেত গোটা 'আমাজন অভিযান '-এর টিম।
আর দুদিন বাদেই মুক্তি পেতে চলেছে 'আমাজন অভিযান' । বিভূতিভূষণ বন্দ্য়োপাধ্যায় সৃষ্ট চরিত্র শংকর 'চাঁদের পাহাড়' উপন্যাসে গিয়েছিল এক তাক লাগানো অ্যাডভেঞ্চারে। এবারেও অ্যাডভেঞ্চারের নেশায় শংকর পাড়ি দিচ্ছে আমাজনে।
'চাঁদের পাহাড়' ছবির পর কমলেশ্বর-দেব জুটির আরেকটি ছবি 'আমাজন অভিযান'। সেই নিয়েই আপাতত প্রচারে ব্যস্ত অভিনেতা দেব সমেত গোটা 'আমাজন অভিযান '-এর টিম।

গ্রাফিক নভেল
'আমাজান অভিযান' নিয়ে একের পর এক চমক দিচ্ছে ভেঙ্কটেশ ফিল্মস। ছবি মুক্তির আগে ছবির ঘটনা নিয়ে লেখা হয় একটি গ্রাফিক নোভেল। বাংলা ছবির ইতিহাসে এমন উদ্যোগ এই প্রথম। নিঃসন্দেহে তা ছবির প্রচারের একটা বড় দিক।

চিড়িয়াখানায় দেব
'আমাজন অভিযান'-এর প্রচারে এখন ব্যাস্ত প্রযোজনা সংস্থা ভেঙ্কটেশ ফিল্মস । এরই মধ্যে চিড়িয়াখানায় গিয়ে নিজের ছবির প্রচারপর্ব সেরে পেলেছেন দেব। এক প্রথম সারির বাংলা সংবাদপত্র এই প্রচারের সঙ্গী হয়। আর চিড়িয়াখানায় গিয়ে দেবের এই প্রচার নিয়ে একটি টুইটও করে প্রযোজনা সংস্থা ভেঙ্কটেশ ফিল্মস।

পোস্টার
'আমাজন অভিযান' এমনই এক বাংলা ছবি , যার টিজার থেকে পোস্টার
রিলিজ , তাক লাগিয়েছে। কিছুদিন আগেই বিশ্বের সবচেয়ে বড় পোস্টার তৈরি করে ঢেকে দেওয়া হয় মোহনবাগান মাঠ। আর সেই পোস্টার ছিল 'আমাজন অভিজান' ছবির। চাপিয়ে গিয়েছে 'বাহুবলী টু' এর রেকর্ডকেও।

ছবি মুক্তি টেমস পাড়ে
শুধু সারা ভারতেই 'আমাজন অভিযান' মুক্তি পাবে না। ইংল্য়ান্ডের ৯ টি থিয়েটারেও এই ছবি মুক্তি পেতে চলেছে । বাংলা ছাড়া, হিন্দি, তামিল তেলুগু ভাষাতেও মুক্তি পাচ্ছে 'আমাজন অভিযান'।












Click it and Unblock the Notifications