রুসো ব্রাদার্সের পরিচালনায় হলিউড স্টার রিচার্ড ম্যাডেনের সঙ্গে কাজ করবেন প্রিয়াঙ্কা

রুসো ব্রাদার্সের পরিচালনায় হলিউড স্টার রিচার্ড ম্যাডেনের সঙ্গে কাজ করবেন প্রিয়াঙ্কা

আবার নিজের ছন্দে ফিরে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। সম্প্রতি তিনি শুটিং শেষ করেছেন তাঁর পরবর্তী ওয়েব সিরিজ '‌দ্য হোয়াইট টাইগার’‌–এর। যেখানে তাঁর সঙ্গে কাজ করেছেন রাজকুমার রাও। তবে নতুন বছরের শুরুটা আরও ভালো হয়েছে। আরও একটি ইন্টারন্যাশনাল প্রোজেক্ট ঢুকেছে তাঁর ঝুলিতে এবং শত্রুর মুখে ছাই দিয়ে এটিও যথেষ্ট সম্মানের। এবার প্রিয়াঙ্কা কাজ করতে চলেছেন হলিউড স্টার তথা '‌গেম অফ থ্রোনস’‌ খ্যাত অভিনেতা রিচার্ড ম্যাডেনের সঙ্গে।

রুসো ব্রাদার্সের পরিচালনায় হলিউড স্টার রিচার্ড ম্যাডেনের সঙ্গে কাজ কররুসো ব্রাদার্সের পরিচালনায় হলিউড স্টার রিচার্ড ম্যাডেনের সঙ্গে কাজ করবেন প্রিয়াঙ্কাবেন প্রিয়াঙ্কা


যাঁরা '‌অ্যাভেঞ্জার্স এন্ডগেম’‌ ছবিটি গত বছর হামলে পড়ে দেখেছিলেন, তাঁরা চিনবেন, ওই ছবির পরিচালকদ্বয়, যাঁরা রুসো ব্রাদার্স বলে পরিচিত হলিউডে, সেই অ্যান্থনি রুসো এবং জো রুসো তাঁদের পরিচালনায় আগামী একটি ওয়েব সিরিজের মুখ্য চরিত্রে দেখা যাবে প্রিয়ঙ্কা চোপড়াকে। সিরিজটির কাজ খুব শিগগিরই শুরু হতে চলেছে। এটি আমাজনের জন্য তৈরি একটি মাল্টি ওয়েবসিরিজ। মানে, এক সিজনেই শেষ নয়। তার উপর আবার এই সিরিজটির গল্প আছে তিনটি দেশ জুড়ে ছড়িয়ে, ইটালি, ভারত ও মেক্সিকো। সিরিজের অফিশিয়াল নাম '‌সিটাডেল’‌। পিগি চপস নিজে এই খবর শেয়ার করেছেন নিজের ইনস্টাতে। তিনি লিখেছেন, '‌আমি আর অপেক্ষা করতে পারছি না দারুণ প্রতিভাময় রিচার্ড ম্যাডেন ও রুসো ব্রাদার্সের সঙ্গে কাজ করব নতুন সিরিজে। তৈরি হচ্ছি!‌’‌ নিক এই পোস্টে ফায়ার ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

এর আগে অ্যাভেঞ্জার্স এন্ডগেম–এর প্রচারেই ভারতে এসে জো রুসো বলে গিয়েছিলেন যে, তিনি প্রিয়াঙ্কার মতো প্রতিভাময় অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পারলে খুশি হবেন। সেই ইচ্ছাই বাস্তবায়িত হল। রুসো ব্রাদার্সের জনপ্রিয় ছবিগুলি হল ক্যাপ্টেন আমেরিকা:‌ দ্য উইনটার সোলজার (‌২০১৪)‌, ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার (‌২০১৬)‌, অ্যাভেঞ্জার্স:‌ ইনফিনিটি ওয়ার (‌২০১৮)‌ এবং সম্প্রতি অ্যাভেঞ্জার্স এন্ডগেম (‌২০১৯)‌।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+