নতুন তাজ: আরও এক অনন্য সম্মান পেতে চলেছেন প্রিয়াঙ্কা
২০১৭ সালের দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হতে চলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
২০১৭ সালের দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হতে চলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড পেরিয়ে আন্তর্জাতিক আঙিনায় রীতিমত শোরগোল ফেলে দেওয়া বিশ্বসুন্দরীর মুকুটে আসতে চলেছে আরেকটি পালক। আন্তর্জাতিকভাবে সম্মানিত অভিনেত্রী হিসাবে তিনি পুরস্কৃত হবেন।

দাদাসাহেব ফালকে অ্যাকাডেমি ও কমিটির তরফ থেকে তাদের চেয়ারম্যান জানিয়েছেন ," আন্তর্জাতিক মঞ্চে প্রিয়াঙ্কা ভারতের প্রতিনিধিত্ব করছেন। প্রত্যেক ভারতীয়ই তাঁর জন্য গর্বিত।" আর সেজন্যই দাদাসাহেব ফালকে সম্মানের নতুন বিভাগ তৈরি করা হয়, প্রিয়ঙ্কার সাফল্যকে মাথায় রেখে। ১ লা জুন মুম্বইতে তাঁকে এই সম্মান দেওয়া হবে।
দাদাসাহেব ফালকে দেশের সিনেমা জগতের অন্যতম বড় সম্মান। এর আগে সিনেমা জগতের অনেক প্রাজ্ঞ ব্যক্তি এই সম্মান পেয়েছেন। দাদাসাহেব ফালকে অ্যাওয়র্ডের ট্রাস্টি বোর্ডে রয়েছেন সিবিএফসির বিতর্কিত প্রধান পহলাজ নিহালানি, জনি লিভার, মিঠুন চক্রবর্তী, ও টিপি আগরওয়াল।












Click it and Unblock the Notifications