প্রিয়াঙ্কা-নিকের বিয়ের জন্য রাজকীয় মেনু উমেদভবন প্যালেস! খাবারের তালিকায় থাকছে কোন কোন পদ

রাজস্থানের উমেদ ভবন প্যালেসে আপাতত সাজো সাজো রব। প্রিয়াঙ্কা-নিক জোনাসের হাইপ্রোফাইল বিয়ে ঘিরে সেজে উঠছে এই রাজপুরী। আজ সেখানেই আয়োজিত হতে চলেছে মার্কিন পপ তারকা নিকের সঙ্গে বলিউড ডিভা প্রিয়াঙ্কার বিয়

রাজস্থানের উমেদ ভবন প্যালেসে আপাতত সাজো সাজো রব। প্রিয়াঙ্কা-নিক জোনাসের হাইপ্রোফাইল বিয়ে ঘিরে সেজে উঠছে এই রাজপুরী। আজ সেখানেই আয়োজিত হতে চলেছে মার্কিন পপ তারকা নিকের সঙ্গে বলিউড ডিভা প্রিয়াঙ্কার বিয়ে। বিয়ে উপলক্ষ্যে ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে আসতে শুরু করেছেন বহু নামী দামী ব্যক্তিত্ব। এই বিয়ের অন্যতম চমক হিসাবে থাকছে খাদ্য তালিকায় থাকা কিছু রাজকীয় পদ। দেখে নেওয়া যাক কোন কোন রান্নার পদ থাকছে এই 'পাওয়ার কাপল'-এর বিয়েতে।

দু'দিন বিয়ে!

দু'দিন বিয়ে!

১ ডিসেম্বর অর্থাৎ শনিবার হিন্দু মতে বিয়ে সম্পন্ন হবে নিক ও প্রিয়াঙ্কার। আর তার আগে মেহেন্দি থেকে সঙ্গীতের পার্টিতে মেতে ছিলেন হবু বর ও কোনে। অন্যদিকে ২ ডিসেম্বর অর্থাৎ রবিবার আয়োজিত হবে প্রিয়াঙ্কা নিকের খ্রীষ্টান মতে বিয়ে।

সাজছে উমেদ ভবন প্যালেস

সাজছে উমেদ ভবন প্যালেস

প্রিয়াঙ্কা নিকের বিয়ে উপলক্ষ্যে সাজছে যোধপুরের উমেদভবন প্যালেস। বিয়েতে রাজস্থানের রাজকীয় ঘরানার ছোঁয়া দিতে সেখানে রাজকীয় আড়ম্বরে সেজে উঠছে প্যালেস চত্বর।

বিয়ের মেনু

বিয়ের মেনু

সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় রান্নার স্বাদে অতিথিদের মনজয় করতে বিদেশ থেকে একাধিক শেফকে উড়িয়ে আনা হয়েছে। খাবারের তালিকায় সবচেয়ে আগে থাকছে রাজস্থানী কিছু পদ। কের সাঙ্গরির পদ, বাজরার রুটি, মকাইয়ের রুটি, রাজস্থানী কাড়ি-পকোড়া, ডাল বাটি চুরমা। শুধু ভারতীয় খাবারের পদই নয়, এই আয়োজনে থাকছে ইতালিয়ান বেশ কিছু ডিশ।

আর কোন কোন রাজকীয় রান্নার পদ থাকছে?

আর কোন কোন রাজকীয় রান্নার পদ থাকছে?

উমেদভবন সূত্রের দাবি, এদিনের আয়োজনে থাকছে মেক্সিকান, চাইনিজ বেশ কিছু নামজাদা পদ। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা অতিথিরা এই বিয়েতে একাধিক জিভে জল আনা স্বাদের পদ চাখতে চলেছেন।

 সঙ্গীতের আসরে সেজে ওঠে উমেদ ভবন প্যালেস

সঙ্গীতের আসরে সেজে ওঠে উমেদ ভবন প্যালেস

প্রিয়াঙ্কা নিকের সঙ্গীতের আসরের জন্য সেজে ওঠে যোধপুরের উমেদভবন প্যালেস। সূত্রের খবর, শুক্রবার সঙ্গীতের আসরে মেয়ে প্রিয়াঙ্কার সঙ্গে নাচের চালে মেতে ওঠেন মা মধু চোপড়াও। নিক প্রিয়াঙ্কার বিয়ের সঙ্গীতের আসর কার্যত ছিল চাঁদের হাট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+