প্রিয়াঙ্কা-নিকের দিল্লির রিসেপশন ঘিরে সাজছে 'তাজ'! আসরে কে আসতে চলেছেন জানেন
দিল্লির নামী পাঁচতারা হোটেল তাজ প্যালেসের দরবার হল-এ আজ রাজকীয় রিসেপশন হতে চলেছে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের। একের পর এক ভিআইপি, ভিভিআইপি আজ আমন্ত্রিত থাকতে চলেছেন সেই অনুষ্ঠানে।
দিল্লির নামী পাঁচতারা হোটেল তাজ প্যালেসের দরবার হল-এ আজ রাজকীয় রিসেপশন হতে চলেছে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের। একের পর এক ভিআইপি, ভিভিআইপি আজ আমন্ত্রিত থাকতে চলেছেন সেই অনুষ্ঠানে । ইতিমধ্যেই হোটেলের সাজসজ্জা ঘিরে শুরু হয়ে গিয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

রিসেপশন উপলক্ষ্যে গতকালই দিল্লি এসে পৌঁছেছেন নিক ও প্রিয়াঙ্কা। এর আগে রাজস্থানের যোধপুরে তাঁদের বিয়ে সম্পন্ন হয় হিন্দু ও খ্রিস্টান মতে। এবার পালা রিসেপশনের। মঙ্গলবারের এই হাইপ্রোফাইল রিসেপশনের বিশেষ অতিথি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ছাড়াও একাধিক নামী ব্যক্তিত্বদের এদিন উপস্থিত থাকার কথা রয়েছে। শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই নন, শোনা যাচ্ছে , প্রিয়াঙ্কার বলিউড কোস্টার ডয়েন জনসনও এদিন উপস্থিত থাকতে চলেছেন।
প্রিয়াঙ্কা নিকের এই বিয়ের আয়োজনে বলিউডের একাধিক নামী ব্যক্তিত্ব উপস্থিত থাকতে চলেছেন বলে জানা গিয়েছে। এছাড়াও দেশের বেশ কয়েকজন নামী শিল্পপতিদেরও আজকের অনুষ্ঠানে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।












Click it and Unblock the Notifications