কবে মা হচ্ছেন? পরিবার বাড়ানো নিয়ে কি চিন্তাভাবনা? অকপট প্রিয়াঙ্কা চোপড়া
মা হওয়া নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া
২০১৮ সালে বলিউড ডিভা তথা প্রাক্তন বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া যখন নিক জোনাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তখন বহু অনুগামীর মন ভেঙে গিয়েছিল। ২০১৮ সালের ডিসেম্বরে প্রিয়াঙ্কা–নিক বিয়ে করেন। সেই সময় অনেকেই প্রশ্ন করেছিলেন যে এই সম্পর্ক টিকবে তো? এই সম্পর্ক নিয়ে একাধিকবার প্রশ্নের মুখেও পড়তে হয় নিক–প্রিয়াঙ্কাকে। এমনকী কিছুদিন আগেও প্রিয়াঙ্কার সোশ্যাল মিডিয়ায় একটি বদল দেখে অনেকেই মনে করেছিলেন যে নিকের সঙ্গে হয়ত পিগি চপস এবার বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে তাঁরা তিন বছরের সুখী বিবাহিত জীবন কাটিয়ে ফেলেছেন। আসলে প্রিয়াঙ্কা ও নিক যেখানেই যান না কেন সেই শহরের রঙ তাঁদের রোম্যান্সের জন্য রক্তিম আভায় ভরে যায়। তাঁদের সম্পর্ক যখন এতটা মজবুত এবার তাহলে কি নিক ও প্রিয়াঙ্কা খুব শীঘ্রই কি তাঁদের পরিবার বাড়ানোর কথা চিন্তা করছেন? এ বিষয়ে এক সাক্ষাতকারে স্বয়ং মুখ খুললেন পিগি চপস।

মা হওয়া নিয়ে কি বললেন প্রিয়াঙ্কা
ভবিষ্যতে প্রিয়াঙ্কা চোপড়া মা হতে চান কিনা এবং মাতৃত্বের স্বাদ পেতে ইচ্ছুক কিনা তা জানতে চাওয়া হয় এক সাক্ষাতকারে। প্রিয়াঙ্কা সেই জবাবে সুর নরম করে বলেন, 'তারা ভবিষ্যতের জন্য আমাদের আকাঙ্ক্ষার একটি বড় অংশ। এটি একটি পরম পাওয়া, ইশ্বরের আশীর্বাদে যবে হবে তবে সকলেই জানতে পারবেন।' এর পাশাপাশি প্রিয়াঙ্কা এও উল্লেখ করে জানিয়েছেন যে তাঁর মা ডাঃ মধু চোপড়ার কোনও আশা ছিল না যে তাঁর মেয়ে জীবনে স্থিতু হবে।

ডিভোর্স নিয়ে স্পষ্ট জবাব প্রিয়াঙ্কার
জীবনের নতুন অধ্যায় শুরু করার প্রশ্নের পাশাপাশি প্রিয়াঙ্কা তাঁর ও স্বামী নিক জোনাসের বিচ্ছেদের গুজব নিয়েও মুখ খোলেন। প্রসঙ্গত, প্রিয়াঙ্কা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে 'জোনাস' সরিয়ে দেওয়ার পরই বিবাহ বিচ্ছেদের গুজব নেট দুনিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। সাক্ষাতকারে পিগি চপস বলেন, 'এটা এই পেশায় থাকা মানুষদের কাছে সত্যি বিপদ। সেলেবদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা আর তাঁদের নাজেহাল করে তোলা নেট দুনিয়ায় এখন ট্রেন্ড হয়ে গিয়েছে। একটি ছবি পোস্ট করলেই ব্যাকগ্রাউন্ডে থাকা সমস্ত কিছু জুম করে দেখা চাই।' আর তা থেকেই শুরু হয়ে যায় আলোচনা, সমালোচনা, ব্যক্তিগত জীবন নিয়ে এই কাটা ছেঁড়া প্রিয়াঙ্কা কেন কোনও সেলেবই খুব একটা পছন্দ করেন না। সোশ্যাল মিডিয়ার এই দিকটিকে আবারও কটাক্ষ করলেন পিগি চপস।

স্পষ্টভাবে জবাব দিতে ভালোবাসেন পিগি চপস
প্রিয়াঙ্কা বরাবরই সোজা সাপটা জবাব দিতে পছন্দ করেন। এর আগেও তাঁর ও নিকের সম্পর্ক নিয়ে জলঘোলা হয়েছে। মা কবে হচ্ছেন এটা নিয়েও কম প্রশ্নের মুখে পড়তে হয়নি তাঁকে। বিয়ের পর এই প্রসঙ্গে মন্তব্য করে জানিয়েছিলেন প্রিয়াঙ্কা, মেয়ে মানেই কবে বিয়ে, বিয়ে হলেই কবে সন্তান, বিষয়টা ঠিক এমন হওয়াা উচিত নয়, যখন হওযার তখন ঠিক হবে। যদিও নেটফ্লিক্সে জোনাস ব্রাদার্সের এক সিরিজের প্রচারে এসে প্রিয়াঙ্কা স্পষ্ট জানিয়েছিলেন তিনি এখনই বেবি সিটার করাতে চান না। আর এর থেকেই স্পষ্ট যে প্রিয়াঙ্কা এখনই মা হওয়ার পরিকল্পনা করছেন না।

ফিল্মি লাইফ প্রিয়াঙ্কার
প্রসঙ্গত, প্রিয়াঙ্কাকে শেষ দেখা গিয়েছে 'দ্য ম্যাট্রিক্স রিসারেকশন' সিনেমাতে সতীর চরিত্রে। যেখানে তাঁর অভনয় প্রশংসিত হয়েছে আন্তর্জাতিক স্তরে। বলিউডে ফারহান আখতারের সঙ্গে। এছাড়াও প্রিয়াঙ্কার হাতে রয়েছে সিটাডেল, টেক্সট ফর ইউ।
ছবি সৌ:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications