রেড বিকিনিতে হট প্রিয়াঙ্কাই এখন নিকের ‘স্ন্যাকস’, নেট দুনিয়ায় ভাইরাল ছবি
রেড বিকিনিতে হট প্রিয়াঙ্কাই এখন নিকের ‘স্ন্যাকস’, নেট দুনিয়ায় ভাইরাল ছবি
লাইমলাইটে থাকার কোনও সুযোগই হাতছাড়া করেন না প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। এই দম্পতি মাঝে মাঝেই এমন কাণ্ড করে বসেন যে সকলের দৃষ্টি আকর্ষণ হতে বাধ্য। সিটাডেল সিরিজের শুটিংয়ের জন্য সম্প্রতি লন্ডনে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু, সিটাডেলের সেটে গুরুতর জখম হন প্রিয়াঙ্কা চোপড়া। তারপরই উড়ে গিয়েছেন স্বামী নিক জোনাসের কাছে। নিক রয়েছেন আমেরিকাতেই। তিনি এই মুহূর্তে তাঁর দুই ভাই কেভিন জোনাস ও জোয়ি জোনাস-এর সঙ্গে মিউজিক ট্যুরে ব্যস্ত। তারই মাঝে দেখা গেল এই দম্পতিকে। রবিবার একসঙ্গে সান বাথ নিচ্ছেন তাঁরা।

প্রিয়াঙ্কার শরীরে রেখে খাবার খাচ্ছেন নিক
সোশ্যাল মিডিয়ায় এই পাওয়ার কাপলকে মাঝে মাঝেই তাঁদের কিছু মধুর মুহূর্তের ছবি শেয়ার করতে দেখা যায়। এখানেও ব্যতিক্রম হল না। তাঁদের কিছু মিষ্টি সময়ের ছবি ফ্রেমবন্দী করলেন প্রিয়াঙ্কা নিজেই। ছবিতে দেখা যাচ্ছে লাল রঙের বিকিনি পরে প্রিয়াঙ্কা পিঠ উপুড় করে পুলের কাছে শুয়ে রয়েছেন, সঙ্গে আছেন নিক। এরপরই নিক কাঁটা-চামচ দিয়ে জলখাবার খাচ্ছেন প্রিয়াঙ্কার শরীরের ওপরেই। ছবিতে দু'জনকেই হাসতে দেখা গিয়েছে। এই ছবির ক্যাপশন লেখা, 'স্ন্যাকস'। এই ছবি ইনস্টাগ্রামে দিতেই সেখানে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রিয়াঙ্কার বোন তথা অভিনেত্রী পরিণীতি চোপড়া। তিনি বলেন, 'বাড়িতে বড়রাও আছে, মিমি দি কী হচ্ছে এসব, চোখ বন্ধ করে লাইক দিলাম।'

নিক–প্রিয়াঙ্কা প্রেম
নিকের পাশাপাশি প্রিয়াঙ্কা নিজের একার ছবিও পোস্ট করেছেন এবং তাতে ক্যাপশন দিয়েছেন, 'রবিবার এমন হওয়া উচিত'। প্রসঙ্গত, বলিউড ও হলিউডে প্রিয়াঙ্কা তাঁর দীর্ঘ সফরে সকলকে মুগ্ধ করার পর মার্কিনি পপ তারকা নিক জোনাসের ভেতর নিজের সত্যিকারের ভালোবাসাকে খুঁজে পেয়েছেন তিনি। নিক ও প্রিয়াঙ্কা রাজকীয়ভাবে নিজেদের বিয়ে সারেন ২০১৮ সালের ২ ডিসেম্বর, ভারতের যোধপুরে। এই জুটির প্রেম তিন বছরেও একটুও ফিকে হয়ে যায়নি। একে-অপরের সঙ্গে বয়সের পার্থক্য যে কোনও বিষয় নয় তা প্রমাণ করেছেন নিক-প্রিয়াঙ্কা।

তিন বছর পরও একে–অপরকে চোখে হারান
বিয়ের তিন বছর হয়ে যাওয়ার পরও বিভিন্ন সময় এই দম্পতিকে পিডিএ করতে দেখা গিয়েছে। মেট গালা থেকে অস্কার সব জায়গায় নিক-প্রিয়াঙ্কা লাইমলাইট ছিনিয়ে নিয়েছেন তাঁদের পিডিএ মোমেন্টের জন্য। সব জায়গাই স্ত্রীর যোগ্য সঙ্গ দিয়েছেন নিক। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় স্ত্রীর ছবিতে কমেন্ট করতে দেখা গিয়েছে নিককে। কখনও লিখেছেন 'ইউ আর হট', কখনও আবার প্রিয়াঙ্কা বলেছেন,'ইয়ামি'।

কাজ কমিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা
তবে বিয়ের পর বলিউডে অনেকটা কাজ কমিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা। কাজ করেছেন বেশ কিছু হলিউড প্রজেক্টে। স্বামী নিক তাঁর থেকে বয়সে ছোট হওয়ায় সমালোচনার মুখে পড়তে হয় প্রিয়াঙ্কাকে। এই মুহূর্তে 'ম্যাট্রিক্স ৪', 'টেক্সট ফর ইউ'- এর মতো ছবির কাজ রয়েছে প্রিয়াঙ্কার হাতে। সম্প্রতি মুম্বই অ্যাকাডেমি অফ মুভিং ইমেজ ফিল্ম ফেস্টিভ্যালে চেয়ারপার্সন হওয়ার সুবাদে মুম্বই এশেছিলেন অভিনেত্রী।
ছবি সৌজন্য:ইসন্টাগ্রাম
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications