সিকিম নিয়ে প্রিয়াঙ্কা চোপড়ার মন্তব্যে সরগরম স্যোশাল মিডিয়া, ট্রোলড পিগি চপস
প্রিয়াঙ্কার বক্তব্য ছিল, উত্তর-পূর্ব ভারত অস্থির, অশান্ত হয়ে রয়েছে। যা নিয়ে প্রিয়াঙ্কাকে স্যোশাল মিডিয়ায় ট্রোলড হতে হল।
বিদেশে গিয়ে সিনেমা-সিরিয়াল করে নামডাক করলেও নানা সময়ে দেশে-বিদেশে বিতর্কের সম্মুখীন হতে হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়াকে। এবার যেমন হল সিকিমে গিয়ে। সিকিমিজ সিনেমা পাখুয়া তৈরি হচ্ছে প্রিয়াঙ্কার প্রযোজনায়। সেই সিনেমা নিয়ে কথা বলতে গিয়েই বিতর্ক বয়ে এনেছেন প্রিয়াঙ্কা। তাঁর বক্তব্য ছিল, উত্তর-পূর্ব ভারত অস্থির, অশান্ত হয়ে রয়েছে। যা নিয়ে প্রিয়াঙ্কাকে স্যোশাল মিডিয়ায় ট্রোলড হতে হল।

কানাডায় টরেন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ফাঁকে দেওয়া এক সাক্ষাৎকারে পাখুনা সিনেমা নিয়ে প্রিয়াঙ্কা সাক্ষাৎকার দেন। সেখানেই সিকিমের অস্থির অবস্থা চলছে বলে তিনি উল্লেখ করেন।
সেই মন্তব্য শুনে অনেকেই ভালোভাবে নেননি। স্যোশাল মিডিয়ায় প্রিয়াঙ্কার কড়া সমালোচনা করা হয়। সিকিমের মূল আয় হয় পর্যটন থেকে। ফলে প্রিয়াঙ্কার মন্তব্য তাদের রুটি রোজগারে প্রভাব ফেলবে বলে অনেকে মন্তব্য করেন।
I strongly condemn the statements of @priyankachopra against #Sikkim.
— SunCha KurumBang (@SunchaKurumbang) September 14, 2017
Shame on you #PriyankaChopra
If she were a decent person, @priyankachopra would apologize to the people of Sikkim for her ignorant and incorrect statements on the state.
— angelo daimari (@angelodaimari) September 14, 2017
@priyankachopra Sikkim is the most peaceful state in the country. From where did u hear its troubled with insurgency??think before u speak
— Zigmi Bhutia (@zigmi_bhutia) September 13, 2017












Click it and Unblock the Notifications