‌প্রিয়াঙ্কা চোপড়ার অতীতের অস্কার লুকস দেখে মুগ্ধ নেটিজেনরা

‌প্রিয়াঙ্কা চোপড়ার অতীতের অস্কার লুকস দেখে মুগ্ধ নেটিজেনরা

গ্র‌্যামি অ্যাওয়ার্ডের মতো এ বছরের অস্কারের অনুষ্ঠানেও সকলের দৃষ্টি আকর্ষণ করলেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া। না, তিনি এ বছরের অস্কারের বিগ সেরিমনিতে অংশ নেননি ঠিকই, কিন্তু পিগি চপস জানেন কিভাবে হলিউড স্টারদের মধ্যে থেকেও নিজেকে আকর্ষণীয় করে তোলা যায়। ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা তাঁর অনুগামী ও অনুসরণকারীদের জন্য ২০১৬ ও ২০১৭ সালের তাঁর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে যাওয়ার লুকস তুলে ধরলেন। তাঁর ভক্তদের জিজ্জাসা করলেন কোন লুকসটা তাঁদের পছন্দ।

২০১৬ সালে অস্কার লুকস

২০১৬ সালে অস্কার লুকস

৩৭ বছরের প্রিয়াঙ্কা ২০১৬ সালে প্রথম অস্কারের রেড কার্পেটে যোগ দিয়েছিলেন। সেখানে তাঁর পরনে ছিল জুহের মুরাদের অফ-শোল্ডার গাউন, হিরের দুল ও দারুণ একটা ক্লাচ (‌ হ্যান্ড ব্যাগ)‌। মেক-আপ বলতে ছিল চোখে মাস্কারা আর ঠোঁটে লাল লিপস্টিকের পরত। স্লিক পনিটেলে প্রিয়াঙ্কার লুকসটাই বদলে গিয়েছিল।

২০১৭ সালে অস্কার লুকস

২০১৭ সালে অস্কার লুকস

২০১৭ সালেও প্রিয়াঙ্কাকে ফের অস্কারের রেড কার্পেটে দেখা যায়। এবারে তাঁর পরনে ছিল রাল্‌ফ ও রুসোর পোশাক ও গয়না। কানে সুন্দর দুল ও ব্রেসলেট হাতে। কাজল দিয়ে শুধু চোখের মেক-আপ করেছিলেন এবং ঠোঁটে ছিল নিউড লিপস্টিক। পিগি চপস সবসময়ই চেষ্টা করেন নিজেকে অন্যদের চেয়ে একটু আলাদা ধরনের দেখাতে। তাই নিজের লুকসের সঙ্গে এক্সপেরিমেন্ট করতেও ভোলেন না। প্রিয়াঙ্কা ইনস্টাতে এই দু'‌টি ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘‌আমার অতীতের দু'‌টি অস্কার লুকস। কোনটা আপনাদের প্রিয়?‌'‌ তাঁর এই পোস্টে লক্ষাধিক লাইক পড়ে এবং অনেকেই সুন্দর সুন্দর প্রতিক্রিয়া দিয়েছেন।

তিন বছর অস্কার থেকে দূরে

তিন বছর অস্কার থেকে দূরে

প্রিয়াঙ্কা ২০১৭ সালের পর আর অস্কারে যোগ দেননি। এমনকি এ বছরও তিনি অস্কার থেকে দূরে রয়েছেন। অস্কার সেরিমনির কিছু ঘণ্টা আগেই প্রিয়াঙ্কা এই পোস্টটি করেন। প্রিয়াঙ্কাকে শেষবারের মতো সোনালি বোসের ‘‌দ্য স্কাই ইস পিঙ্ক'‌ ছবিতে দেখা গিয়েছে। তাঁর সঙ্গে ছিলেন ফারহান আখতার ও জারিয়া ওয়াসিম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+