নীল জলে প্রিয়াঙ্কা! কার সঙ্গে ভাসলেন অভিনেত্রী, দেখুন ছবি
নীল জলে গ্ল্যামারাস প্রিয়াঙ্কা ! সুইমিং পুলে নেমেই চলল জল নিয়ে খেলা। প্রিয়াঙ্কার মুখের হাসি যেন ধরছিলনা! একরাস আনন্দ আর উচ্ছাস নিয়ে জলে নেমে প্রিয়াঙ্কা ধরে ছিলেন তার সঙ্গী খেলোয়া়ড়ের পা!
নীল জলে গ্ল্যামারাস প্রিয়াঙ্কা ! সুইমিং পুলে নেমেই চলল জল নিয়ে খেলা। প্রিয়াঙ্কার মুখের হাসি যেন ধরছিলনা! একরাস আনন্দ আর উচ্ছাস নিয়ে জলে নেমে প্রিয়াঙ্কা ধরে ছিলেন তার সঙ্গী খেলোয়া়ড়ের পা! খুশুটি তখন চরমে। আর এমন সময়েই ক্যামেরা বন্দি হল এক বিরল মুহূর্ত! এতক্ষমে নিশ্চয় আপনার জানতে ইচ্ছে করছে , কে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে। না! কোনও প্রাপ্ত বয়স্ক কেউ নন, বরং এক খুদেকে নিয়ে এদিন জলে মেতেছিলেন পিগি চপস।

লস অ্যাঞ্জেলসে কয়েকদিন হালকা ছুটির মেজাজে রয়েছেন প্রিয়াঙ্কা। আর ছুটির মধ্যে একদিন সমস্ত কাজ মিটিয়ে বোনঝি কৃষ্ণার সঙ্গে সুইমিং পুলে নেমেছিলেন এই বলিউড ডিভা। সর্ষে হলুদ সুইমিং স্যুটে প্রিয়াঙ্কা এদিন ছিলেন আকর্ষণীয়। আর নীল জলে ছোট্ট বোনঝি সঙ্গে মেতে উঠতে দেখা গেল অভিনেত্রীকে। খেলার ফাঁকে দুজনেই খানিকক্ষণ ভেসে ছিলেন জলে। আর সেই সমস্ত ছবি প্রিয়াঙ্কা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
Meanwhile...masi and baby...@sky.krishna best hugs ever @divya_jyoti
A post shared by Priyanka Chopra (@priyankachopra) on
ছবিতে উপযুক্ত ক্যাপশানও দিয়েছেন প্রিয়াঙ্কা। সেখানে তিনি , মাসি আর বোনঝির একসঙ্গে দিন কাটানোর বিশেষ সময় উল্লেখ করেছেন। প্রসঙ্গত, সলমন খানের পরবর্তী ছবি 'ভারত'-এ অভিনয় করতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর সঙ্গে ছবিতে আরও দুই বলিউড অভিনেত্রী থাকছেন । উল্লেখ্য, 'ভারত' ছবিটির মাধ্যমে বহুদিন বাদে আবার বলিউডে ফিরছেন 'কোয়ান্টিকো' স্টার প্রিয়াঙ্কা। সলমন-প্রিয়াঙ্কা জুটি নিয়ে বেশ উচ্ছসিত রয়েছেন তারকাদের ভক্তরা।












Click it and Unblock the Notifications