বলিউডের জন্য গান গাইছেন প্রিয়াঙ্কা চোপড়া!

দিল ধড়কনে ছবিতে দেখা যাবে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। সূত্রের খবর অনুযায়ী, এই ছবিতেই শেষের গানটি শোনা যাবে প্রিয়াঙ্কার কন্ঠে।
একটি নামি পত্রিকায় এই খবরটি প্রকাশ করা হয়েছে, "নিজের আগামী ছবির জন্য প্রিয়াঙ্কা একটি গান গেয়েছেন। ছবির শেষে গানটি দেখানো হবে। গানটি বেশ মজার মজাদার। প্রিয়াঙ্কার গানটি খুব পছন্দ হয়েছে। এই প্রথমবার বলিউড ছবির জন্য নিজের কন্ঠ দিলেন প্রিয়াঙ্কা।"
প্রিয়াঙ্কার আন্তর্জাতিক অ্যালবামটি যথেষ্ট জনপ্রিয়তা পেয়ছে। আমাদের আশা বলিউডেও অভিনয়ের পাশাপাশি একইভাবে নিজের সুরের জাদু ছড়াতে পারবেন পিগি চপস।












Click it and Unblock the Notifications