সলমনকে ছেড়ে ফারহানের সঙ্গে নতুন ফিল্ম প্রিয়াঙ্কার! নেপথ্যে এক বাঙালি পরিচালক
সলমন খানের 'ভারত' ছবিটিতে অভিনয় করার বিষয়টি নিশ্চিত করেও মাঝপথেই ছবিটি ছেড়ে দেন প্রিয়াঙ্কা চোপড়া। জানান হলিউডের কোনও বড় প্রজেক্টে কাজ করতে চলেছেন তিনি।
সলমন খানের 'ভারত' ছবিটিতে অভিনয় করার বিষয়টি নিশ্চিত করেও মাঝপথেই ছবিটি ছেড়ে দেন প্রিয়াঙ্কা চোপড়া। জানান হলিউডের কোনও বড় প্রজেক্টে কাজ করতে চলেছেন তিনি। জানা যায়, হলিউড ফিল্মে লিড রোল-এ রয়েছেন প্রিয়াঙ্কা। তাছাড়াও বাঙালি পরিচালক সোনালী বোসের ছবি ' দ্য স্কাই ইজ পিঙ্ক' ছবিতে অভিনয় করতে চলেছেন প্রিয়াঙ্কা।

সলমনকে ছেড়ে ফারহান! এই গুঞ্জনেই এখন মাত বলিউড পাড়া। আর গুঞ্জন আরও উস্কে দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা পোস্ট করলেন নতুন ছবি। যেখানে তাঁর আসন্ন ফিল্ম 'দ্য স্কাই ইজ পিঙ্ক' ছবির সহ অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে দেখা গেল তাঁকে। ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে রয়েছেন ফারহান আখতার, জায়রা ওয়াসিম। ছবির পরিচালক সোনালী বসু। যাঁর হাত ধরে এসেছে 'মার্গারিটা উইথ এ স্ট্র' -র মতো ছবি। এবার ফরহান-প্রিয়াঙ্কার সঙ্গে তিনি বানাচ্ছেন 'দ্য স্কাই ইজ পিঙ্ক'।

এদিকে, সলমনের ছবি প্রিয়াঙ্কা ছেড়ে দেওয়াতে বেজায় ক্ষুব্ধ বলিউডের ভাইজান। এবিষয়ে তিনি মুখও খুলেছেন। তবে প্রিয়াঙ্কা সেসবকে তোয়াক্কা করছেন না বলেই মনে হচ্ছে। আপাতত তিনি ব্যস্ত তাঁর পরবর্তী ছবি নিয়ে।












Click it and Unblock the Notifications