টিভি সিরিজে ভারতীয়দের জঙ্গি হিসাবে তুলে ধরার জের, শেষে কী করলেন 'কোয়ান্টিকো' নির্মাতারা

প্রিয়াঙ্কা চোপড়ার আমেরিকান টিভি সিরিজ 'কোয়ান্টিকো'-কে নিয়ে বেশ কিছুদিন ধরেই সমালোচনার ঝড় উঠছে। সিরিজের একটি পর্বে ভারতীয়দের সন্ত্রাসবাদী হিসাবে তুলে ধরা হয়।

প্রিয়াঙ্কা চোপড়ার আমেরিকান টিভি সিরিজ 'কোয়ান্টিকো'-কে নিয়ে বেশ কিছুদিন ধরেই সমালোচনার ঝড় উঠছে। সিরিজের একটি পর্বে ভারতীয়দের সন্ত্রাসবাদী হিসাবে তুলে ধরা হয়। শুধু তাই নয়, সেখানে দেখানো হয়, কয়েকজন ভারতীয় সন্ত্রাসবাদের ছক কষে ,আর সেই অভিযোগ পাকিস্তানিদের ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন। এই ঘটনা সিরিজে দেখানো হতেই ক্ষোভে ফেটে পড়ে সোশ্যাল মিডিয়া। এরপরই অনুষ্ঠানের নির্মাতারা ক্ষমা চেয়ে নেন।

টিভি সিরিজে ভারতীয়দের জঙ্গি হিসাবে তুলে ধরার জের, শেষে কী করলেন কোয়ান্টিকো নির্মাতারা

'কোয়ান্টিকো'-র নির্মাতা এবিসি হাউসের তরফে ক্ষমা চেয়ে নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেখানে প্রিয়াঙ্কার প্রতি সমালোচনাকেও বন্ধ করার ইঙ্গিত দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 'এবিসি স্টুডিও এবং 'কোয়ান্টিকো'-র এক্সিকিুটিভ প্রোডিউসারদের তরফে ক্ষমা চাওয়া হচ্ছে'..। দর্শকরা সাম্প্রতিক কিছু পর্বে মনক্ষুন্ন হওয়াতেই এই ক্ষমা প্রার্থনা বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা। জানানো হয়েছে, 'ব্লাড অফ রোমিও' পর্ব ঘিরে বহু মানুষ আবেগের বশবর্তী হয়ে প্রিয়াঙ্কা চোপড়ার সমালোচনা করেন, কিন্তু সেটা অনুচিত বলেও দাবি করা হয় সংস্থার তরফে। প্রযোজনা সংস্থাটি জানিয়েছে,সিরিজের ওই বিশেষ পর্বটির সঙ্গে প্রিয়াঙ্কার কোনও যোগ নেই। তিনি পর্বটি লেখেননি বা পরিচালনা করেননি। এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রমাগত বিভিন্ন হিন্দুত্ববাদী সংস্থা প্রিয়াঙ্কাকে আক্রমণ করতে থাকে সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত, 'কোয়ান্টিকো'-র সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, কয়েকজন ভারতীয় মিলে ম্যানহ্যাটনকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার ছক কষছেন। আর শেষে সেই দোষ পাকিস্তানিদের উপর চাপানোর পরিকল্পা করছেন। উল্লেখ্য, এই বিস্ফোরণের ছকের পরিকল্পনারত ভারতীয়দের গলায় রুদ্রাক্ষের হার দেখা যায়। যা হিন্দু ভাবাবেগকে আঘাত করেছে বলে অভিযোগ উঠেছে। এই পর্বটি নিয়ে বেজায় ক্ষুব্ধ গোটা ভারত। সোশ্যাল মিডিয়ায় কার্যত একের পর এক টুইটে চরম সমালোচনার মুখে পড়েন প্রিয়াঙ্কা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+