'বেওয়াচ' এর পোস্টারে বোল্ড অবতারে নজর কাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া

প্রকাশিত হল প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত প্রথম হলিউড সিনেমা 'বেওয়াচ' এর পোস্টার। আর পোস্টার প্রকাশ হতেই একটা জিনিস স্পষ্ট হয়ে গিয়েছে যে এই সিনেমায় নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা।

প্রকাশিত হল প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত প্রথম হলিউড সিনেমা 'বেওয়াচ' এর পোস্টার। আর পোস্টার প্রকাশ হতেই একটা জিনিস স্পষ্ট হয়ে গিয়েছে যে এই সিনেমায় নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। ছবিটি মুক্তি পেতে এখনও দেরী থাকলেও দর্শকদের মধ্যে এখন থেকেই উত্তেজনা রয়েছে তুঙ্গে। [(ছবি) ৩ বার আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, দাবি প্রাক্তন ম্যানেজারের!]

উল্লেখ্য প্রিয়াঙ্কা চোপড়া বলিউড যাত্রা শুরু হয়েছিল 'অ্যয়তরাজ' সিনেমায় অভিনয় করার মধ্যে দিয়ে। প্রথম বলিউড সিনেমাতেই নেগেটিভ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছিলেন এই বলিউড অভিনেত্রী। এই সিনেমাতে অভিনয় করেছিলেন করিনা কাপুর ও অক্ষয় কুমার। প্রথম ছবিতে অসামান্য অভিনয় দক্ষতার জন্য সেরা নবাগতা অভিনেত্রীর শিরোপাও পেয়েছিলেন প্রিয়াঙ্কা। [(ছবি) এমি-তে প্রিয়াঙ্কার এই ছবি আপনার নজর কাড়তে বাধ্য!]

'বেওয়াচ' এর পোস্টারে বোল্ড অবতারে নজর কাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া

'বেওয়াচ' প্রিয়াঙ্কার প্রথম হলিউড সিনেমা । কিন্তু বলিউডের ধারাবাহিক কোয়ান্টিকো তে অভিনয়ের মধ্য দিয়ে তাঁর বলিউড যাত্রা আগেই শুরু হয়েছিল। কোয়ান্টিকো-র প্রথম সিজনের সাফল্যের পরে দ্বিতীয় সিজন ও শুরু হয়েছে। একজন এফবিআই অফিসারের ভূমিকায় অভিনয় করে সারা বিশ্বের দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। [(ছবি) 'পিঠ' শো অফ করতে সবচেয়ে বেশি ভালবাসেন প্রিয়াঙ্কা, প্রমাণ রয়েছে !]

সোমবার নিজের টুইটার অ্যাকাউন্টে 'বেওয়াচ' সিনেমার পোস্টারটি শেয়ার করেন প্রিয়াঙ্কা। পোস্টারেই ধরা পড়েছে প্রিয়াঙ্কার বোল্ড লুক। এই সিনেমাতেও যে প্রিয়াঙ্কার অভিনয়ের জাদু অব্যাহত থাকবে তা এখন থেকেই অনুমান করা যাচ্ছে। পোস্টার প্রকাশের পর বহু ভক্তই প্রিয়াঙ্কাকে তাঁর আগামী বলিউড ছবির সাফল্যের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন। ['ন্যাড়া' হতে চান গ্ল্যামারাস প্রিয়াঙ্কা!]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+