প্রিয়ঙ্কা কি গর্ভবতী! মা মধু চোপড়া মুখ খুললেন
এক সাম্প্রতিক অনুষ্ঠানের ফটোশ্যুটে প্রিয়ঙ্কা চোপড়াকে দেখা মাত্রই গুঞ্জন শুরু হয় তাঁর গর্ভবতী হওয়াকে কেন্দ্র করে। সেই ফটোশ্যুটে প্রিয়ঙ্কার চেহারায় গর্ভবতী হওয়ার লক্ষণ অনেকের নজরে আসে।
এক সাম্প্রতিক অনুষ্ঠানের ফটোশ্যুটে প্রিয়ঙ্কা চোপড়াকে দেখা মাত্রই গুঞ্জন শুরু হয় তাঁর গর্ভবতী হওয়াকে কেন্দ্র করে। সেই ফটোশ্যুটে প্রিয়ঙ্কার চেহারায় গর্ভবতী হওয়ার লক্ষণ অনেকের নজরে আসে। শুরু হয় কানাঘুষো। বিয়ের পর কি এবার মা হতে চলেছেন পিগি চপস?

এদিকে, যে পোশক পরে প্রিয়ঙ্কাকে গর্ভবতী মনে হয়েছিল, সেই পোশাককেই অনেককে দোষারোপ করেছেন এই গুঞ্জনের জন্য। প্রিয়ঙ্কার মা মধু চোপড়া বলছেন, ক্যামেরার অ্য়াঙ্গেল ঠিক না থাকায় প্রিয়ঙ্কাককে ওই রকম লাগছিল। পোশাকের দোষ নয়, দোষ ছিল ক্যামেরার অ্য়াঙ্গেলের। মধু চোপড়া জানান, প্রিয়ঙ্কার সঙ্গে যখন তাঁর কথা হয়, তখন অভিনেত্রী মাকে জানান তিনি খুবই ক্লান্ত ছিলেন। আর সেজন্যই ছবিতে অন্যরকম লাগছিল প্রিয়ঙ্কাকে।
প্রিয়ঙ্কার মা মধু সাংবাদিকদের জানান, বিষয়টি নিয়ে রীতমত বিরক্ত প্রিয়ঙ্কা। তাঁর গর্ভবতী হওয়ারল খবরের গুঞ্জন যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে মোটেও তা ভালোভাবে নিচ্ছেন না প্রিয়ঙ্কা।












Click it and Unblock the Notifications