প্রিয়াঙ্কার 'মঙ্গলসূত্র' ব্রেসলেট-এর গোপন রহস্যটি ফাঁস হল, মুখ খুললেন অভিনেত্রী

প্রিয়াঙ্কা চোপড়ার একটি ব্রেসলেট নিয়েই এখন তোলপাড় বলিউড থেকে সোশ্যাল মিডিয়া । প্রিয়াঙ্কার হাতে মঙ্গলসূত্রের মত দেখতে একটি ব্রেসলেট নিয়েই যত বিপত্তি।

প্রিয়াঙ্কা চোপড়ার একটি ব্রেসলেট নিয়েই এখন তোলপাড় বলিউড থেকে সোশ্যাল মিডিয়া । প্রিয়াঙ্কার হাতে মঙ্গলসূত্রের মত দেখতে একটি ব্রেসলেট নিয়েই যত বিপত্তি। সেই ব্রেসলেটের ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই তা ভাইরাল হয়ে যায়। প্রশ্ন উঠতে শুরু হয় যে, প্রিয়াঙ্কাও কি তাহলে বিয়ের পথে হাঁটতে চলেছেন ?

প্রিয়াঙ্কার মঙ্গলসূত্র ব্রেসলেট-এর গোপন রহস্যটি ফাঁস হল, মুখ খুললেন অভিনেত্রী

শুধু প্রশ্ন নয়, প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে রীতিমত রটনা শুরু হয়ে যায় , যে তিনি বিয়ে করতে চলেছেন। টুইটারে প্রিয়াঙ্কা শেয়ার করেন তাঁর সেই ব্রেসলেটের ছবিটি। আর সেই পোস্ট-এ তিনি লেখেন, য়াঁরা এটিকে মঙ্গলসূত্র ব্রেসলেট বলে মনে করছেন, তাঁরা খুবই ভুল করছেন। কারণ এটি, 'নজর' না লাগার জন্য় তিনি পরেছেন।ঘটনাকে মজার ছলে প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর এই নিয়ে একের পর এক রিটুইট আসতে থাকে।

উল্লেখ্য, প্রিয়াঙ্কা তাঁর সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই মিডিয়াকে ধন্দ্বে রেখেছেন। যখনই তাঁকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়, তখনই তিনি বিভিন্নভাবে প্রশ্নগুলি এড়িয়ে যান. তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, তিনি প্রায় ১ বছর ধরেই সিঙ্গল রয়েছেন। আপাতত তাঁর জীবনে কেউ নেই। অনেক পুরুষের সঙ্গে যদিও তিনি ডেট-এ গিয়েছেন। তবে শেষ পর্যন্ত তা সম্পর্কের দিকে এগোয়নি। আপাতত প্রিয়াঙ্কা ব্য়স্ত সলমনের সঙ্গা তাঁর আসন্ন ছবি 'ভারত' নিয়ে। ইদে মুক্তি পেতে চলেছে সলমন-প্রিয়াঙ্কার 'ভারত। '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+