সইফ-করিনা যদি 'সইফিনা' হন, তাহলে প্রিয়াঙ্কা-নিককে কোন নামে ডাকা হবে!মুখ খুললেন পিগি চপস্

হলিউডে ব্র্যাড পিটের সঙ্গে যখন অ্যাঞ্জেলিনা জোলির প্রেম ও বিয়ে হয়, তখন দু'জনের নাম একত্রে 'ব্র্যাঞ্জেলিনা' বলে খ্যাতি পায়।

হলিউডে ব্র্যাড পিটের সঙ্গে যখন অ্যাঞ্জেলিনা জোলির প্রেম ও বিয়ে হয়, তখন দু'জনের নাম একত্রে 'ব্র্যাঞ্জেলিনা' বলে খ্যাতি পায়। এরপর আসে সইফ ও করিনার প্রেমের পালা, এই দুই বলিউড তারকার বিয়ের সময়েও তাঁদের নাম একত্রিত করে বলা হয়, 'সইফিনা'। বিরাট অনুষ্কার নাম হয় 'বীরুষ্কা'। এবার পালা প্রিয়াঙ্কা নিকের।

সইফ-করিনা যদি সইফিনা হন, তাহলে প্রিয়াঙ্কা-নিককে কোন নামে ডাকা হবে!মুখ খুললেন পিগি চপস্

এক টিভি চ্যাট শো-তে কিছুদিন আগে অতিথি হিসাবে আসেন মার্কিন পপ গায়ক নিক জোনাস। অনুষ্ঠানে নিক মুখ খোলেন তাঁদের বাগদান পর্ব নিয়ে। সেখানে তাঁকে জিজ্ঞাসা করা হয়, যে আগামী দিনে তাঁর 'সেলিব্রিটি নেম' কী হতে পারে? এই প্রশ্ন শুনে খানিকটা উত্তর দিতে গিয়ে খানিকটা হতবম্ব হয়ে যান তিনি। তখন এর উত্তর দিয়ে প্রিয়াঙ্কা বলেন 'প্রিক'! সঙ্গে সঙ্গে খুনসুটির সুরে নিক বলেন, 'আমার এটা পছন্দ হয়নি! '

অনুষ্ঠানে নিক জানান, মুম্বইতে তাঁদের বাগদান ঘিরে নানন কথা। কীভাবে গোটা পর্বটি চলেছে সেই বিষয়েও বহু তথ্য জানান নিক। উল্লেখ্য, গতমাসেই নিকের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার বাগদান হয়। এবার তাঁদের বিয়ের পালা। কবে বিয়ে হতে চলেছে তা নিয়ে আপাতত প্রশ্ন থেকেই যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+