প্রিয়াঙ্কা চোপড়ার নাম থেকে সরল ‘জোনাস’, নিকের সঙ্গে বিচ্ছেদের পথে কি পিগি চপস?
প্রিয়াঙ্কা চোপড়ার নাম থেকে সরল ‘জোনাস’
একদিকে বলিউডে বিয়ের মরশুম আর এরই মাঝে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শোনা গেল বলি পাড়ায়। বলিউডের জনপ্রিয় জুটি প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও হলিউডের খ্যাতনামা গায়ক নিক জোনাসের কথা সকলেই জানেন। তাঁদের মধ্যেকার ভালোবাসা অজানা নয় কারোর কাছেই। কিন্তু শোনা যাচ্ছে যে এই মিষ্টি জুটির মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছে, আর যার কারণে 'কোয়ান্টিকো’ খ্যাত প্রিয়াঙ্কা তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজের নাম থেকে সরিয়ে দিয়েছেন 'জোনাস’। তবে শোনা যাচ্ছে প্রিয়াঙ্কা–নিকের মধ্যে নাকি সবকিছুই ঠিকঠাক রয়েছে তাহলে এ ধরনের পদক্ষেপ করার অর্থ কি? আসুন জেনে নেওয়া যাক।

জোনাস নেই প্রিয়াঙ্কার নামে
নিক জোনাসের সঙ্গে বিয়ে করার পর প্রিয়াঙ্কা চোপড়া তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজের নামের পাশে জোনাস কথাটি যোগ করেন। কিন্তু হঠাৎ এ ধরনের পদক্ষেপ প্রিয়াঙ্কার ভক্তদের অসম্ভব চিন্তায় ফেলে দিয়েছে। কেন প্রিয়াঙ্কা চোপড়া তাঁর নাম থেকে জোনাস শব্দটি উড়িয়ে দিয়েছেন সেই চিন্তায় নাজেহার পিগি চপস ও নিকের অনুগামীরা। আর এর থেকে বিবাহ বিচ্ছেদের গুজবও ছড়িয়েছে নিমিষে।

সুখী দম্পতি প্রিয়াঙ্কা–নিক
২০১৮ সালের ১ ডিসেম্বর প্রিয়াঙ্কা ও নিক বিগ ফ্যাট ভারতীয় বিয়ে করেন রাজস্থানে। সম্প্রতি এই দম্পতি তাঁদের প্রথম বাড়ি কিনেছেন একসঙ্গে এবং সেখানেই তাঁদের প্রথম দিওয়ালি উদযাপন করেন। দীপাবলির রাতে প্রিয়াঙ্কাকে স্বামী নিক জোনাসের সঙ্গে ঐতিহ্যবাহী সাজে লক্ষ্মী পুজো করতে দেখা গিয়েছিল। হলুদ শাড়িতে প্রিয়াঙ্কাকে দারুণ মানিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছিলেন, 'আমাদের প্রথম দিওয়ালি আমাদের প্রথম বাড়িতে। এটা সবসময় বিশেষ দিওয়ালি থাকবে। সকলকে ধন্যবাদ যাঁরা এই সন্ধ্যাকে বিশেষ বানানোর জন্য কঠোর পরিশ্রম করেছে। তোমরা সবাই আমার পরী।' সবকিছুই যখন ভালো যাচ্ছে, তখন প্রিয়াঙ্কা কেন তাঁর নাম থেকে জোনাস সরিয়ে দিলেন? আশা রাখছি অভিনেত্রী নিজেই এই বিষয়টি সকলের কাছে স্পষ্ট করবেন।

প্রিয়াঙ্কা ও নিকের কাজের ক্ষেত্র
কাজের দিক থেকে প্রিয়াঙ্কাকে ম্যাট্রিক্স ৪-এ দেখা যাবে এর পাশাপাশি কিয়ানু রিভেসেও তিনি অভিনয় করবেন। অন্যদিকে নিক জোনাসকে দেখা যাবে নেটফ্লিক্সের জোনাস ব্রাদার্স ফ্যামিলি রোস্টে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications