প্রিয়াঙ্কা ফিরিয়েছিলেন সলমন থেকে রজনীকান্তের ছবির অফার! তাঁর প্রত্যাখ্যানের লিস্ট একনজরে

প্রিয়াঙ্কা ফিরিয়েছিলেন সলমন থেকে রজনীকান্তের ছবির অফার! তাঁর প্রত্যাখ্যানের লিস্ট একনজরে

তখনও তিনি মিসেস জোনাস হয়ে ওঠেননি। তখন বলিউডে তাঁর স্টারডমের কাছাকাছি কোনও সমসাময়িক অভিনেত্রী আসতেই পারেননি। এমন এক 'অউরা' কার্যত বলিউডে 'রাজ' করছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। পরবর্তী সময়ে তাঁর ডাক আসে হলিউড থেকে। আর পিছন ফিরে তাকাননি প্রিয়াঙ্কা। এদিকে, তখন সলমন থেকে রজনীকান্তের পর পর ছহির অফার তাঁর কাছে ছিল। হেলায় তাকে 'না' বলে মার্কিন মুলুকে পাড়ি দেন প্রিয়াঙ্কা। একনজরে দেখা যাক, 'বার্থ ডে গার্ল' প্রিয়াঙ্কা চোপড়ার প্রত্যাখ্যাত ছবির তালিকা।

মুখ ফেরা আমিরের ছবি থেকে!

মুখ ফেরা আমিরের ছবি থেকে!

শোনা যায়, আমির খান অভিনীত দক্ষিণী ছবির রিমেক 'গজনি'
থেকে নিজেকে সরিয়ে নেন প্রিয়াঙ্কা। মিস্টার পারফেকশনিস্টের সঙ্গে অভিনয়ের সুযোগ প্রথমবার প্রিয়াঙ্কার কাছেই আসে বলে খবর। তবে তা তিনি প্রত্যাখ্যান করেন। ছবিতে সেই জায়গায় আসেন দক্ষিণী স্টার আসিন ।

'রোবোট'

'রোবোট'

২০১০ সালে রজনীকান্তর 'রোবোট' বাণিজ্যিক ছবি হিসাবে একটি মাইলস্টোন রচনা করে। ছবির অফার প্রথমে যায় প্রিয়াঙ্কার কাছে। ততক্ষণে প্রিয়াঙ্কা বনাম ঐশ্বর্যের প্রতিযোগিতা সকলেরই জানা ছিল ইন্ডাস্ট্রিতে। শাহরুখের প্রযোজনার ছবিতে সেই সময় পিগি চপস (প্রিয়াঙ্কাকে এই নামে ডাকেন অভিষেক বচ্চন) স্বাক্ষর করে ফেলায় তিনি 'রোবোট' থেকে নিজেকে সরিয়ে নেন। ছবিতে আসেন ঐশ্বর্য।

ককটেল

ককটেল

সইফের সঙ্গে 'ককটেল' ছবিতে অভিনয় করার অফার আগে গিয়েছিল প্রিয়াঙ্কার কাছে। তখন সবে মাত্র ইন্ডাস্ট্রিতে স্টারডাম দেখা গিয়েছে দিপীকার। সেই সময় প্রিয়াঙ্কা 'ককটেল' ছেড়ে দেওয়ায় ছবিটিতে সুযোগ পেয়ে যান দিপীকা।

'হিরোইন'

'হিরোইন'

'ফ্যাশন' ছবিতে প্রিয়াঙ্কার অভিনয়ে কার্যত মন্ত্রমুগ্ধ হন অনেকেই। সেই মধুর ভান্ডারকর প্রডোকশনের আরও একটি ছবি আসে ২০১২ সালে। ছবিতে অভিনয় করেন করিনা। তবে ছবিটির অফার আগে গিয়েছিল প্রিয়াঙ্কার কাছে। ছবিটি তিনি প্রত্যাখ্যান করায় সুযোগ যায় করিনার কাছে।

রেস ২

রেস ২

'রেস ২' এর মতো অ্যাকশন ছবিও ছেড়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কা। তখন ডন ২ এর জন্য ব্যস্ত থাকায়সইফ আলি খান অভিনীত এই ছবি তিনি ছড়ে দেন।

 ২ স্টেটস

২ স্টেটস

মাল্টি স্টারকাস্টের ফিল্ম '২ স্টেটস'। তবে ছবির অফার য়ে সময় প্রিয়াঙ্কার কাছে আসে, তখন তিনি ব্যস্ত ছিলেন অনুরাগ বসুর 'বরফি' ছবির জন্য। পরে টু স্টেটসে প্রিয়াঙ্কার জায়গায় অভিনয়ের সুযোগ পান আলিয়া।

কিক

কিক

সলমনের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক খুবই ভালো বলে শোনা যায়। তবে সল্লু মিঞার 'কিক' এর অফার সুণিপুণভাবে প্রত্যাখ্যান করেছিলেন প্রিয়াঙ্কা। ইন্ডাস্ট্রি সূত্রে এমনই খবর শোনা যায়। পরে ছবিটিতে সুযোগ পান জ্যাকলিন।

সুলতান

সুলতান

ভাইজানের অভিনত ছবি 'সুলতান' এর অফারও প্রিয়াঙ্কা প্রত্যাখ্যান করেন বলে শোনা যায়। ছবিতে পরবর্তীকালে সুযোগ পান অনুষ্কা শর্মা।

ফ্যানে খান

ফ্যানে খান

ঐশ্বর্য, রাজকুমার রাও, অনিল কাপুর অভিনীত ছবি 'ফ্যানে খান' এর অফার প্রথমবার যায় প্রিয়াঙ্কা চোপড়ার কাছে। পরবর্তীকালে সেই অফার প্রত্যাখ্যান করেন প্রিয়াঙ্কা। সোজাসুজি স্টারকাস্টে এসে যান অ্যাশ!

ভারত

ভারত

প্রিয়াঙ্কা নিজের হলিউডের প্রজোক্ট সম্পন্ন করে দেশে ফিরতেই সলমন খানের ফিল্ম 'ভারত' এর অফার যায় প্রিয়াঙ্কার কাছে। ছবিটি প্রত্যাখ্যান করেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে সেবার কোনও অন্য ফিল্মের জন্য নয়। বরং নিজের বিয়ের জন্য ছবিটি তিনি প্রত্যাখ্যান করেন। ফের একবার সলমনের সঙ্গে ছবি করার সুযোগ হারান পিগি চপস!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+