হলিউডের ৬টি ছবির প্রস্তাব ফিরিয়ে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া?
হলিউডে নিজের জায়গা পাকা হওয়ার আগেই ছবি বাছাই করার ব্যাপারে একটু বেশিই সতর্ক কি প্রিয়াঙ্কা চোপড়া? শোনা যাচ্ছে ইতিমধ্যেই ৬টি হলিউড ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। যেখানে বহু অভিনেতা অভিনেত্রীরা হলিউড ছবিতে অভিনয় করার জন্য মরিয়া সেখানে প্রিয়াঙ্কা এই অবস্থান নিলেন কেন?
এই বিষয়ে প্রিয়াঙ্কার উত্তর হল,"আমি বেশ কিছু বলিউড ছবি যেমন করতে রাজি হইনি, তেমনি হলিউডের ৬টি ছবির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছি। আমি বছরে বলিউড এবং হলিউডের জন্য একটি করে ভালো ছবি করতে চাই। আমার পরিচয় শুধুমাত্র অভিনেত্রী নই। আমি একজন শিল্পী। হলিউডে সাফল্য পেলেও বলিউডে কাজ করা আমি ছাড়তে পারবো না"।

হলিউডে 'কোয়ান্টিকো' ধারাবাহিকের সাফল্যের পর থেকে প্রিয়াঙ্কার ব্যস্ততা এখন অনেকটাই বেড়ে গিয়েছে। বছরের অনেকটা সময় তাঁকে বিদেশে থাকতে হয়। তাই তিনি জানিয়েছেন, হিন্দি ছবির কাজ কিছুটা কমিয়ে বছরে একটি করে ভাল কাজ করতে চান।
কমেডি, অ্যাকশন,সহ বিভিন্ন ধরনের ছবির প্রস্তাব একসঙ্গে আসলেও চিত্রনাট্যের মধ্যে সৃজনশীলতার অভাবে কখনও কখনও হতাশ বোধ করেন প্রিয়াঙ্কা । তাই একপ্রকার বাধ্য হয়েই বা বলা ভাল অভিনয়ের তাগিদে বছরে একটি করে ছবিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি । উল্লেখ্য প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত প্রথম হলিউড ছবি 'বেওয়াচ' মুক্তি পাবে ২০১৭ সালে।












Click it and Unblock the Notifications