রবি ঠাকুরের প্রেম নিয়ে ছবি প্রযোজনায় প্রিয়াঙ্কা চোপড়া

রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে মারাঠি মহিলা নলিনীর সম্পর্ক নিয়ে ছবি 'নলিনী'। প্রযোজনা করছেন বলিউডের পিগি চপস।

রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনকেন্দ্রিক চর্চাকে ঘিরে বহু সময়ে বহু তথ্য সামনে এসেছে। তার মধ্যে বেশ কিছু পর্ব রয়েছে যা বিতর্কিত। রবীন্দ্রনাথের জীবনের বিভিন্ন দিক যেমন বাঙালির অনুপ্রেরণা, তেমনই তাঁকে নিয়ে বাঙালির কৌতূহলও সীমাহীন।

আর বাঙালির এই কৌতূহলকে সামনে রেখেই তৈরি হতে চলেছে ছবি 'নলিনী'। ছবির প্রযোজক বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ছবিটি পরিচালনা করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে মারাঠি মহিলা নলিনীর সম্পর্ক নিয়ে এই ছবি। বাস্ত জীবনে নলিনীর আসল নাম অন্নপূর্ণা। তাঁকে 'নলিনী' নামটি দেন কবি স্বয়ং। এই ছবিটি তৈরি হতে চলেছে হিন্দিতে।

রবি ঠাকুরের প্রেম নিয়ে ছবি, প্রযোজনায় প্রিয়াঙ্কা

ছবির শ্যুটিং এর কাজ অক্টোবর মাস থেকে শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক নিজেই। আপাতত চিত্রনাট্য ও ছবির কাস্টিং নিয়ে কাজ চলছে বলে খবর। ছবির চিত্রনাট্যের বিষয়টি নিয়ে বহুদিন ধরেই গবেষণার কাজ করে চলেছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। এজন্য তিনি বহুবার শান্তিনিকেতন গিয়েছেন বলেও খবর।

প্রসঙ্গত, এর আগে পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায় 'এসকেপ ফ্রম তালিবান' ছবিটি পরিচালনা করে প্রচারের আলোয় আসেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+