আরও একবার আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত, ফের 'পিপলস চয়েজ অ্যাওয়ার্ড' জিতলেন পিগি চপস
ফের একবার পিপলস চয়েজ অ্যাওয়ার্ড ঘরে তুললেন বলিউডের পিগি চপস। তিনি 'ফেভারিট ড্রামাটিক টিভি অ্যাকট্রেস' সম্মানে ভূষিত হন।
খবরের কেন্দ্রে থাকা থেকে কে আটকাবে প্রিয়াঙ্কা চোপড়াকে ? বলিউড থেকে হলিউডে পাড়ি দিয়েই একের পর এক শিরোনামে এই 'হট' সুন্দরী। এবার খবর তার অ্যাওয়ার্ড জেতা নিয়ে। ফের একবার পিপলস চয়েজ অ্যাওয়ার্ড ঘরে তুললেন বলিউডের পিগি চপস। তিনি 'ফেভারিট ড্রামাটিক টিভি অ্যাকট্রেস' সম্মানে ভূষিত হন।[ভারতের প্রাক্তন ৩ প্রধানমন্ত্রীর নাম জানেন না প্রিয়াঙ্কা চোপড়া?]
'গ্রেয়েস অ্যানাটমির' এলেন পম্পিও , ও ' হাউ টু গেট অ্যাওয়ে উইথ মার্ডার' এর নায়িকা ভিওলা ডেভিসকে পেছনে ফেলে 'কোয়ান্টিকোর ' জন্য পিপলস চয়েজ অ্যাওয়ার্ড ২০১৭ জিতে নেন প্রাক্তন এই বিশ্বসুন্দরী।[(ছবি) টপলেশ আলিয়া, সাহসী সানি, নাটকীয় সিদ্ধার্থ- জমে গেল ডাব্বু রত্নানির ক্যালেন্ডার]

এই একই অ্যাওয়ার্ড গত বছরেও জিতে নেন প্রিয়াঙ্কা। পুরস্কার নেওয়ার সময় এই অ্যাওয়ার্ড তার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা বারবার করে বলেন প্রিয়ঙ্কা। তিনি বলেন এই অ্যাওয়ার্ডই তার 'বিশ্ব'।[(ছবি) প্লাস্টিক সার্জারির কেরামতি এই বলিকন্যাদের চেহারায়!]
তিনি আরও জানান, তাঁর এই 'সফর ' অনন্য। যে অভিনেত্রীরা তাঁর সঙ্গে প্রতিযোগিতায় রয়েছেন, তাঁরাও সমানভাবেই দক্ষ বলে এদিন জানান তিনি। এদিনের অনুষ্ঠানে মঞ্চে বেশ ঝলমলে ছিলেন এই অভিনেত্রী। যদিও অ্যাওয়ার্ডের রেড কার্পেটে, কোয়ান্টিকোর সেটে তাঁর মাথায় হালকা চোট লাগার কথা জানান প্রিয়াঙ্কা। তবে অ্যাওয়ার্ড শোতে যে তিনি থাকবেন তা জানাতে ভোলেননি তিনি।[(ছবি) কে আসল, কে নকল, এই লুক-আলাইকদের দেখে বোঝার উপায় নেই]












Click it and Unblock the Notifications