নবরাত্রি ২০১৯: 'দেশী গার্ল' প্রিয়ঙ্কা মাতলেন ডান্ডিয়া-গরবার তালে! ভাইরাল ভিডিও

উৎসবের রঙে রঙিন এই মুহূর্তে গোটা দেশ। নবরাত্রি উপলক্ষ্য়ে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত নানান অনুষ্ঠান শুরু হয়েছে।

উৎসবের রঙে রঙিন এই মুহূর্তে গোটা দেশ। নবরাত্রি উপলক্ষ্য়ে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত নানান অনুষ্ঠান শুরু হয়েছে। কর্ণাটকে দশেরা উপলক্ষ্যে পুজো অর্চনা থেকে শুরু করে গুজরাতে নবরাত্রিতে গরবা-ডান্ডিয়ার তালে সাধারণ মানুষের উচ্ছ্বাস ধরা পড়ছে। সেই উচ্ছ্বাসের আনন্দে গা ভাসিয়ে দিলেন বলিউড ডিভা প্রিয়ঙ্কা চোপড়া।

নবরাত্রি ২০১৯: দেশী গার্লপ্রিয়ঙ্কা মাতলেন ডান্ডিয়া-গরবার তালে! ভাইরাল ভিডিও

'দ্য স্কাই ইজ পিঙ্ক' ছবির প্রমোশনে গিয়ে আমেদাবাদে ডান্ডিয়ার আসরে মেতে ওঠেন প্রিয়ঙ্কা চোপড়া । মার্কিন পপ তারকা নিকের ঘরনীকে দেখা যায় এক্কেবারে 'দেশি' লুক-এ। সালোয়ার কামিজে উজ্জ্বল প্রিয়ঙ্কা চোপড়া জোনাস রীতিমত নজর কাড়তে শুরু করেছিলেন।

ডান্ডিয়ার তালে প্রিয়ঙ্কা কোমর দোলাতেই গোটা স্টেডিয়াম উচ্ছ্বাসে ফেটে পড়ে। মুহূর্তে প্রিয়ঙ্কা নিজেও মেতে ওঠেন উৎসবের আসরে। প্রসঙ্গত, উৎসবের মরশুমে মুক্তি পেতে চলেছে প্রিয়ঙ্কা চোপড়া-ফারহান আখতার অভিনীত 'দ্যা স্কাই ইজ পিঙ্ক'। ছবিতে 'পালমোনারি ফাব্রোসিস' আক্রান্ত এক মহিলার কাহিনি বলা হয়েছে। যে ছবিটি আয়ষা চৌধুরীর জীবনের বাস্তবিক ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+