বয়ফ্রেন্ডকে নিয়ে প্রিয়াঙ্কার বিশেষ ডিনার মা মধু চোপড়ার সঙ্গে, সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে

কার্যত নিজেদের সম্পর্কের কথা স্বীকারই করে নিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস।বয়ফ্রেন্ড নিককে নিয়ে কয়েকদিন আগেই মুম্বই পৌঁছন প্রিয়াঙ্কা। তারপর থেকেই এই দুই তারকা যাবতীয় লাইমলাইট কেড়েছেন।

কার্যত নিজেদের সম্পর্কের কথা স্বীকারই করে নিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস।বয়ফ্রেন্ড নিককে নিয়ে কয়েকদিন আগেই মুম্বই পৌঁছন প্রিয়াঙ্কা। তারপর থেকেই এই দুই তারকা যাবতীয় লাইমলাইট কেড়েছেন। তাঁদের সম্পর্ক ঘিরে প্রেম ও বিয়ের জল্পনা এই মুহূর্তে তুঙ্গে।

বয়ফ্রেন্ডকে নিয়ে প্রিয়াঙ্কার বিশেষ ডিনার মা মধু চোপড়ার সঙ্গে, সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে

প্রিয়াঙ্কা ও নিককে গতরাতে মুম্বইতে হাতে হাত মিলিয়ে যেতে দেখা যায় একচি ডিনার ডেট-এ। শোনা যাচ্ছে, এই ডিনার ডেট-এ প্রিয়াঙ্কার মা মধু চোপড়াও হাজির ছিলেন। উল্লেখ্য, মুম্বইতে নিজের তনু বাংলোর গৃহপ্রবেশে এসেছেন প্রিয়াঙ্কা। গৃহপ্রবেশের অনুষ্ঠানে যোগ দিতে প্রিয়াঙ্কার সঙ্গে এসেছেন তাঁর বয়ফ্রেন্ড নিক জোনাস। মুম্বই শহরের প্রাণকেন্দ্রে ১০০ কোটি টাকার বাংলো কিনেছেন কোয়ান্টিকো স্টার প্রিয়াঙ্কা চোপড়া। সেই বাংলোর গৃহপ্রবেশের আয়োজন করতে চলেছেন প্রিয়াঙ্কা। এই সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে নিককে পরিচয় করিয়ে দিতে চলেছেন প্রিয়াঙ্কা। সেখানে প্রিয়াঙ্কার পরিবারের সঙ্গে নিক কতটা স্বাচ্ছন্দ্যবোধ করেন সেদিকে তাকিয়ে প্রিয়াঙ্কা। এদিকে, প্রিয়াঙ্কার নয়া বাংলোয় নিক আর পিগি চপসের সঙ্গে নিক লিভ ইন করবেন কি না কা নিয়েও উঠছে নানা জল্পনা।

এদিকে, গতকাল প্রিয়াঙ্কা ও নিক মুম্বইতে একসঙ্গে প্রকাশ্যে আসতেই শুরু হয়ে যায় তাঁদের ঘিরে ফ্ল্যাশবাল্বের ঝলকানি। অনেকেই মনে করছেন সম্পর্ককে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতেই নিককে সঙ্গে নিয়ে মুম্বই আসেন প্রিয়াঙ্কা। অনেকেই মনে করছেন নিক ও প্রিয়াঙ্কা দুজনেই নিজেদের সম্পর্ক নিয়ে গুরুত্বের সঙ্গে এগিয়ে চলেছেন। তবে বিয়ে নাকি লিভ ইন তা নিয়ে রয়ে গিয়েছে প্রচুর প্রশ্ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+