প্রিয়াঙ্কার 'সঙ্গীত'-এ অবাককাণ্ড করলেন নিক! বলিউডি নাচে-গানে জমজমাট আসর
বিয়ে ঘিরে ইতিমধ্যেই লাইমলাইট শুষে নিচ্ছেন নিক -প্রিয়াঙ্কা জুটি। রাজস্থানের যোধপুরে এই বিয়ে ঘিরে ইতিমধ্যেই একের পর এক ভিভিআইপি অতিথিদের দেখা যাচ্ছে যোধপুরের উমেদভবন প্যালেসে।
বিয়ে ঘিরে ইতিমধ্যেই লাইমলাইট শুষে নিচ্ছেন নিক -প্রিয়াঙ্কা জুটি। রাজস্থানের যোধপুরে এই বিয়ে ঘিরে ইতিমধ্যেই একের পর এক ভিভিআইপি অতিথিদের দেখা যাচ্ছে যোধপুরের উমেদভবন প্যালেসে। এই মুহূর্তে যোধপুরে রীতিমত সাজো সাজো রব প্রিয়াঙ্কার বিয়ে ঘিরে। বিয়ের আগের রাতে পিগি চপসের 'সঙ্গীত' -এর আসর মাত করলেন তাঁর হবু স্বামী নিক জোনাস।

সঙ্গীতের আসরে নিক-প্রিয়াঙ্কা
সঙ্গীতের আসরে নিক-প্রিয়াঙ্কা জুটি দু'জনেই মাত করেছেন। তারকা জুটি এদিন বিভিন্ন বলিউড ডান্স নাম্বরে আসর জমিয়ে দেন।

কেমন সাজানো হয়েছিল আসর?
জানা গিয়েছে, উমেদভবনের আউটডোর-এ সঙ্গীতের আসর বসে। সেখানে কালো আর রুপোলী রঙের চাদরে মুড়ে ফেলা হয় চত্বর। আশপাশ থেকে ময়ূরের পালকের সাজে উমেদভবনের শোভা যেন আরও বেড়ে যায়।

নিকের নাচ!
শোনা যাচ্ছে, সঙ্গীতের রাতে 'গাল্লা গুড়িয়া' গানের সঙ্গে কোমর দুলিয়ে নেচেছেন নিক। প্রিয়াঙ্কা অভিনীত ছবি 'দিল ধড়কনে দো'-র এই গানে রীতিমত মাতোয়ারা ছিল গোটা আসর।

দেশি গার্লের নাচ!
প্রিয়াঙ্কার 'কোয়ান্টিকো' সিরিয়ালের সঙ্গী ইয়ামিল এদিন দেশি গার্ল গানের সঙ্গে নাচের তালে মেতে ওঠেন। নাচের আসর যখন জমজমাট, তখন তালে তাল মেলান প্রিয়াঙ্কাও।












Click it and Unblock the Notifications