১০ বছরের ছোট বয়ফ্রেন্ডের সঙ্গে ফের ফ্রেমবন্দি প্রিয়াঙ্কা

মার্কিন পপ গায়ক নিক জোনাসের সঙ্গে যে 'কোয়ান্টিকো' স্টার প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছে, সেখবর নতুন নয়। প্রথমে কিছুটা জল্পনা থাকলেও, সেসব কে কার্যত সত্যি প্রমাণ করে আবারও নিক জোনাসের

মার্কিন পপ গায়ক নিক জোনাসের সঙ্গে যে 'কোয়ান্টিকো' স্টার প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছে, সেখবর নতুন নয়। প্রথমে কিছুটা জল্পনা থাকলেও, সেসব কে কার্যত সত্যি প্রমাণ করে আবারও নিক জোনাসের সঙ্গে ফ্রেমবন্দি হলেন প্রিয়াঙ্কা। এবার উপলক্ষ্য ছিল নিক জোনাসের আত্নীয়ের বিয়ে।

১০ বছরের ছোট বয়ফ্রেন্ডের সঙ্গে ফের ফ্রেমবন্দি প্রিয়াঙ্কা

নিকের হাত ধরেই এদিন বিয়ের অনুষ্ঠানে পৌঁছন প্রিয়াঙ্কা। ২৫ বছর বয়সী নিকের পরনে ছিল নীল স্যুট আর পায় ছিল সাদা স্নিকার্স । অন্যদিকে, সোনালী হলুদ রঙের পোশাকে সলের নজরকাড়েন প্রিয়াঙ্কা। ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই তা ভাইরাল হয়ে যায়। ৩৫ বছরের প্রিয়াঙ্কার সঙ্গে ২৫ বছরের নিকের সম্পর্ক ঘিরে এমনিতেই সোশ্যাল মিডিয়া ঝড় অব্যাহত। তার ওপর নতুন করে এই ছবি পোস্ট হওয়াতে তা রীতিমত ভাইরল হয়ে যায়।

১০ বছরের ছোট বয়ফ্রেন্ডের সঙ্গে ফের ফ্রেমবন্দি প্রিয়াঙ্কা

উল্লেখ্য, মেট গালা ২০১৭-এ প্রথমবার পপ তারকা নিক জোনাসের সঙ্গে আলাপ হয় প্রিয়াঙ্কার। এরপর সাম্প্রতিক কিছু পোস্ট-এ প্রিয়াঙ্কার সঙ্গে ঘনিষ্ঠভাবে ফ্রেমবন্দি হতে দেখা যায় মার্কিন তারকাকে। এরপর জোর গুঞ্জন শুরু হয়েছে 'কোয়ান্টিকো' স্টার পিগি চপসের প্রেমের সম্পর্ককে নিয়ে।একাধিক অনুষ্ঠানে তাঁদের দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে। কিছুদিন আগে প্রিয়াঙ্কা ও নিক-কে এক ডিনার ডেট-এ দেখা গিয়েছে। সেই বিশেষ ডিনার ডেট-এর ছবিও আসে প্রকাশ্যে। ফলে সব মিলিয়ে মুখ না খুলেও প্রিয়াঙ্কা জানান দিয়েছেন তিনি এখন প্রেমেই আছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+