প্রিয়াঙ্কার জন্য নিকের পরিবার কোন 'সারপ্রাইজ' নিয়ে এল ! বাগদান পার্টি ঘিরে কিছু তথ্য
জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল অনুষ্ঠিত হয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বাগদানের আসর। অনুষ্ঠানে হাজির ছিলেন প্রিয়াঙ্কা ও নিক দুজনের পরিবারই।
জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল অনুষ্ঠিত হয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বাগদানের আসর। অনুষ্ঠানে হাজির ছিলেন প্রিয়াঙ্কা ও নিক দুজনের পরিবারই। নিকের বাবা মা ডেনিস ও কেভিনকে এর আগে বহু উপহার সঙ্গে নিয়ে মুম্বই বিমানবন্দরে নামতে দেখা যায়। দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের বিশেষ কিছু মুহূর্ত।

জোনাস পরিবারের উপহার
প্রিয়াঙ্কাকে প্রোপোজ করার সময় নিকের তরফে ২০০০০০ ডলারের একটি হীরের আংটি উপহার দেন নিক। এরপর দুজনের বাগদান পর্বের জন্য নিতের পরিবারের তরফে প্রিয়াঙ্কাকে একটি হীরের ব্রেসলেট উপহার দেয় নিকের পরিবার।

নিক ও প্রিয়াঙ্কার বাগদানের সাজগোজ!
এদিন নিক ও প্রিয়াঙ্কার পরিবারের সকলকে দেখা যায় চিরাচরিত দেশী পোশাকে। প্রিয়াঙ্কার পরিবার পরম্পরা মেনে দেশী পোশাক পরলে, নিকের পরিবারের সকলকেও দেখা যায় পাঞ্জাবী ও সালওয়ারে।

পরিবারের সকলে একসঙ্গে
এদিন নিক ও প্রিয়াঙ্কা বাগদানে দেখা যায় চোপড়া পরিবারের অনেককেই। এসেছিলেন প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় ও বন্ধুবান্ধব।

প্রিয়াঙ্কার জেঠুর সঙ্গে নিকের বাবা
এমন অনুষ্ঠান ঘিরে উঠে এসেছে বেশ কিছু বিরল মুহূর্ত। প্রিয়াঙ্কার জেঠুর সঙ্গে এদিন নিকের বাবার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নিক নিজেই।












Click it and Unblock the Notifications