দেখা থেকে প্রেম, পরে বাগদান, কীভাবে এগোল প্রিয়াঙ্কা-নিকের সম্পর্ক

মুম্বইয়ে বাগদান সেরে ফেললেন বলিউড থেকে হলিউডে পাড়ি জমানো অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মার্কিন গায়ক নিক জোনাস

মুম্বইয়ে বাগদান সেরে ফেললেন বলিউড থেকে হলিউডে পাড়ি জমানো অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মার্কিন গায়ক নিক জোনাস। বেশ কিছুদিন ধরেই দুজনের সম্পর্ক নিয়ে জল্পনা চলছিল। তবে শেষ অবধি কোনও রাখঢাক না করে পারিবারিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুজনে একে অপরকে আপন করে নিলেন। নিক প্রিয়াঙ্কার চেয়ে দশ বছরের ছোট। তবে ভালোবাসার মাঝে কোনও কিছুই প্রতিবন্ধকতা তৈরি করতে পারে না। সেকথা ফের একবার দুজনে প্রমাণ করে দিলেন। কীভাবে পরিণতি পেল দুজনের প্রেম ও পরিণয়, জেনে নেওয়া যাক একনজরে।

প্রথম দেখা

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাসের প্রথম দেখা রেড কার্পেটের আসরে। তারপরই দুজনের বন্ধুত্ব গাঢ় হয়ে ওঠে। সংবাদমাধ্যমে কথা উঠতেই প্রিয়াঙ্কা জানান, নিকের সঙ্গে প্রেমের খবর একেবারেই গুজব। ২৫ বছরের ছোকরার সঙ্গে প্রেম! প্রিয়াঙ্কা প্রায় উড়িয়েই দিয়েছিলেন। বলেছিলেন, দুজনে শুধু বন্ধু। একই এজেন্ট হওয়ায় দুজনের মধ্যে আলাপ রয়েছে মাত্র।

নিকের প্রোপোজ

যদিও একবছরের মধ্যে দুজনে বাগদান সেরে ফেললেন। তার মধ্যে গত দুমাস ধরে চুটিয়ে ডেটিং করেছেন নিক-প্রিয়াঙ্কা। পিগি চপসের জন্মদিনে প্রোপোজ করেন নিক। তারপর আর ফিরে তাকানোর প্রশ্নই ছিল না।

প্রিয়াঙ্কার টানে নিক মুম্বই

প্রিয়াঙ্কার টানে নিক মুম্বই চলে আসেন। প্রিয়াঙ্কার পরিবারের সঙ্গে চলে যায় গোয়ায় ছুটি কাটাতে। সেখানে গিয়েছিলেন প্রিয়াঙ্কার তুতো বোন পরিণীতি চোপড়াও। তাতে জল্পনা আরও গাঢ় হয়।

পছন্দের পুরুষ

প্রিয়াঙ্কা নিজের ইনস্টাগ্রাম পোস্টে নিজের ভাই ও নিককে একসঙ্গে করে ছবি পোস্ট করেন। লেখেন, তাঁর জীবনের সেরা দুই পুরুষ হিসাবে। মোটামুটি তখনই নিশ্চিত হওয়া গিয়েছিল যে প্রিয়াঙ্কা-নিকের সম্পর্ক প্রায় পাকা হয়ে গিয়েছে।

এনগেজমেন্ট রিং দিয়ে প্রোপোজ

গতমাসে লন্ডনে প্রিয়াঙ্কার জন্মদিনে নিক তাঁকে প্রোপোজ করেন। একটি এনগেজমেন্ট রিংও দেন বলে খবর। প্রিয়াঙ্কা সেই এনগেজমেন্ট রিং আঙুলে পরে ছবি পোস্ট করেন। তাতে জল্পনায় আরও পাখনা গজায়। তা সত্ত্বেও পিগি চপস সংবাদমাধ্যমকে এড়িয়েই চলেছেন।

নিকের ভারতে আসা

কয়েকদিন আগে নিক জোনাস পরিবার নিয়ে ভারতে আসেন। ততদিনে নিশ্চিত হওয়া গিয়েছিল যে কিছু একটা হতে চলেছে। খুব শীঘ্রই হয়ত নিক-প্রিয়াঙ্কার বাগদান হয়ে যাবে। আর শেষ অবধি হলও তাই। এদিন মুম্বইয়ে বাগদান অনুষ্ঠান হয়ে গেল নিক-প্রিয়াঙ্কার।

অবশেষে বাগদান

এর মাঝে একদিন প্রিয়াঙ্কার মাকে নিয়ে নিক মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে নৈশভোজে গিয়েছিলেন। প্রিয়াঙ্কার মা মধু চোপড়া ছাড়াও নিকের বাবা-মাও সেখানে ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+